আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ বরিশালের বাবুগঞ্জ ডিগ্রি কলেজের একজন শিক্ষক কর্তৃক একই কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানসহ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগের ভিত্তিতে জানা যায়, কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান (অনার্স) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী উর্মি আক্তার (ছদ্মনাম) অভিযোগ করেছেন—ব্যবসা ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বাদল বিশ্বাস বিভিন্ন সময় তাকে সরাসরি, মোবাইল ফোনে ও অনলাইনে যৌন হয়রানির চেষ্টা করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, বৈবাহিক সূত্রে চট্টগ্রামে বসবাসরত ওই শিক্ষার্থী পরীক্ষাসহ বিভিন্ন একাডেমিক কারণে কলেজে অবস্থান করতেন। এ সুযোগে ২০২৪ সালের অনার্স প্রথম বর্ষের ইনকোর্স পরীক্ষায় নম্বর কমিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আপত্তিকর প্রস্তাব দেন বলে অভিযোগে জানা গেছে।

এছাড়া বরিশাল শহরে একান্তে দেখা করার জন্য চাপ প্রয়োগসহ ক্লাসে ডেকে শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন শিক্ষার্থী। তিনি সামাজিক লোকলজ্জার কারণে বিষয়টি প্রথমে প্রকাশ করেননি। সম্প্রতি প্রভাষক বাদল বিশ্বাস হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারে বারবার অশোভন বার্তা পাঠিয়ে তাকে বিরক্ত করেছেন বলেও অভিযোগ করেন উর্মি আক্তার।

ঘটনার পর গত ৪ অক্টোবর কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আব্দুল হালিম ও গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন তিনি। অভিযোগ পাওয়ার পর কলেজ কর্তৃপক্ষ প্রভাষক মো. গোলাম হোসেনকে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে।

তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. গোলাম হোসেন জানান, অভিযোগের প্রাথমিক সত্যতা মিলেছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের সুনামের স্বার্থে সংবাদ প্রকাশে সংযমের আহ্বান জানাই।

কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আব্দুল হালিম বলেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আংশিক অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি আপিল করেছেন। তদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গভর্নিং বডির সভাপতি মেহেরুন্নেসা শিরিন বলেন, অভিযোগের ভিত্তিতে কমিটি সত্যতা যাচাই করছে। প্রাথমিকভাবে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে। প্রমাণ মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত শিক্ষক বাদল বিশ্বাস তার বিরুদ্ধে আনীত অভিযোগ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT