আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

ঝালকাঠিতে কাজ ফেলে পালিয়েছে মাফিয়া আমু' র ঘনিষ্ঠ ঠিকাদার

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ফয়রা বোনমাইল খালের ওপর নির্মাণাধীন প্রায় ৪ কোটি টাকার সেতু প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। কাজ শুরু হওয়ার তিন বছর পার হলেও সরকারি প্রকল্পটি এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এতে ওই এলাকার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫টি গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিনিয়ত জীবনঝুঁকি নিয়ে বাঁশ ও কাঠ দিয়ে নির্মিত সাঁকো ব্যবহার করে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

জানাগেছে, ঝালকাঠির বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে একচেটিয়া করে আসছেন আমির হোসেন আমু’র ঘনিষ্ঠ ঠিকাদার মনিরুল ইসলাম (মনির হুজুর)। ৫ আগস্টের পর তিনি আত্মগোপনে চলে যান। তার অধীনে থাকা সকল কাজ, ফয়রা বোনমাইল খালের সেতু প্রকল্পসহ তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রকল্প সংশ্লিষ্ট কতৃপক্ষও কোনো দায়িত্ব নিচ্ছেন না।

নলছিটি উপজেলা প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, ২০২২ সালের ৭ জুলাই ৩ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৩০৯ টাকা ব্যয়ে ফয়রা বোনমাইল খালের ওপর গার্ডার ব্রিজ নির্মাণের টেন্ডার হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পায় মেসার্স ইসলাম ব্রাদার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। নির্ধারিত সময় অনুযায়ী কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ২২ মে। কিন্তু সিডিউল অনুযায়ী নির্ধারিত সময় অতিক্রমের পরও কাজ ধীরগতিতে এগোতে থাকে, যা মোট ১০-১৫ শতাংশের মতো শেষ হয়েছে।

এলাকাবাসী জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে পারাপারের কারণে শিক্ষার্থী, সাধারণ মানুষ, রোগী পরিবহন ও বাজারে পণ্য আনা-নেওয়ার ক্ষেত্রে সীমাহীন দুর্ভোগ সৃষ্টি হয়েছে। ঠিকাদার পলাতক থাকায় দায়িত্বে থাকা ম্যানেজার আলমগীর হোসেন বলেন, “আমি ওখানের কাজ দেখাশোনা করি না। সোহেল নামে একজন দেখাশোনা করতো, সেও পলাতক।

এ বিষয়ে  এলজিইডি প্রকৌশলী মোঃ হাবিবুল্লাহ জানান, “আমরা অফিসিয়ালি ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্সকে একাধিকবার চিঠি দিয়েও উল্লেখযোগ্য কোনো সুরাহা পাইনি।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT