আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

রাজাপুরে সড়কের কাজ শেষ না করেই চলে গেল ঠিকাদার, ক্ষুব্ধ এলাকাবাসী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকায় উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে চলমান একটি সড়ক সংস্কার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে থাকায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

২০২৪-২০২৫ অর্থবছরে “পুটিয়াখালি আঃ রহমানের বাড়ি হইতে ইসমাইলের বাড়ি পর্যন্ত রাস্তা ইট সলিং করণ” শীর্ষক প্রকল্পটি গ্রহণ করা হয়। প্রকল্পের সভাপতি হিসেবে নাম আছে ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাহামুদুল হাসানের। ঠিকাদারি প্রতিষ্ঠান হিসেবে কাজটি বাস্তবায়ন করছে ‘মেসার্স এম এম এন্টারপ্রাইজ’। সার্বিক সহযোগিতায় রয়েছেন গালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম।

স্থানীয়দের অভিযোগ, বরাদ্দ থাকা সত্ত্বেও পুরো কাজ এখনো শেষ হয়নি। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদা-পানিতে পরিণত হয়ে গেছে। ফলে পথচারী, স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

একাধিক বাসিন্দা জানান, ‘কাজের অর্ধেক শেষ করে ঠিকাদার চলে গেছে। কয়েকদিন বৃষ্টি হলে রাস্তা দিয়ে হাঁটা যায় না। দ্রুত কাজটি সম্পন্ন করার দাবি জানাই।’

এই বিষয়ে প্রকল্প সভাপতি মোঃ মাহামুদুল হাসান বলেন, ‘কাজটির নাম ফলকে প্রকল্প সভাপতির তালিকায় থাকলেও এ বিষয়ে আমি কিছু জানি না। বরাদ্দ কত বা কে কাজটি নিয়েছে-এসবের কোনো তথ্য আমার জানা নেই।’

স্থানীয়দের মতে, দ্রুত সড়ক সংস্কার শেষ না হলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের দৈনন্দিন চলাচলে আরও বড় সমস্যা সৃষ্টি হবে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT