আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

ডাকসুতে অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি সাদা দলের

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ নজিরবিহীন জালিয়াতি ও অনিয়মের অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোরের অনুসন্ধানী প্রতিবেদনে ডাকসু নির্বাচনে ব্যাপক কারচুপি ও অনিয়মের তথ্য-প্রমাণ উঠে এসেছে, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক মূল্যবোধ এবং ঐতিহ্যবাহী সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে।

বিবৃতিতে সাদা দলের নেতৃবৃন্দ উল্লেখ করেন, এই অভিযোগগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ঐতিহ্য এবং মুক্তবুদ্ধির চর্চার কেন্দ্র হিসেবে এর মর্যাদাপূর্ণ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অভিযোগগুলোর সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের আহ্বান জানান এবং বলেন, এসব অভিযোগ ভুল প্রমাণ করা সম্পূর্ণভাবে প্রশাসনের দায়িত্ব।
তারা দাবি করেন, বিশ্ববিদ্যালয় বা বাইরে থেকে মনোনীত সদস্যদের নিয়ে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দ্রুততম সময়ে এর প্রতিবেদন প্রকাশ করতে হবে। তদন্তে কারচুপি ও জালিয়াতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার কথাও বলা হয়।

সাদা দল আরো জানায়, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে নির্বাচনের ফলাফল স্থগিত করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে। তা না হলে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন থেকে যাবে।
তারা মনে করে, ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত অবৈধ নির্বাচনের মতোই ডাকসু নির্বাচন ২০২৫ শিক্ষার্থীদের ভোটাধিকার হরণের একটি প্রহসনমূলক ও কলঙ্কিত নির্বাচন হিসেবে ইতিহাসে স্থান পাবে, যদি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা না নেওয়া হয়।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT