আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

সুখবর দিলেন অভিনেত্রী দিতিপ্রিয়া

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

নিজের শারীরিক অসুস্থতার খবর জানিয়ে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের উদ্বেগ বাড়িয়ে দিয়েছিলেন ভারতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের অসুস্থতার খবর জানান তিনি। এ জন্য তার অপারেশন প্রয়োজন। তবে এবার সবাইকে সুখবর দিয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুখবর দিয়েছেন দিতিপ্রিয়া। সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আমার অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। আমার জন্য আপনারা সবাই প্রার্থনা করেছেন। এ জন্য সবার কাছে কৃতজ্ঞ আমি।’

এরপরই তিনি লেখেন, ‘খুবই ভালো খবর পেলাম, “চিরদিনেই তুমি যে আমার” ধারাবাহিক এখন বেঙ্গল টপার। এই স্থান অর্জন করা মোটেও সহজ ছিল না। ধারাবাহিকের পুরো টিমকে এ জন্য অনেক শুভেচ্ছা। এটি দর্শকের ভালোবাসা ছাড়া কখনো সম্ভব হতো না।’

এর আগে বুধবার (৮ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় এ অভিনেত্রী জানান, তার অস্ত্রোপচার হতে যাচ্ছে। তিনি লেখেন, আমার একটি ছোট অস্ত্রোপচার হবে। আমার সঙ্গে কেউ যদি যোগাযোগের চেষ্টা করেন, তাহলে আমাকে পাবেন না। তবে পরে আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করব।

দিতিপ্রিয়া তখন জানাননি, ঠিক কী হয়েছে তার। জানা গেছে, তার নাকের হাড়ে সমস্যা। তারই অস্ত্রোপচার ছিল। কয়েক বছর আগেই এর অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু কাজের ব্যস্ততার কারণে সেটি আর হয়ে উঠেনি। মাঝে মধ্যেই নাক দিয়ে রক্ত পড়তো। এবার তারই চিকিৎসা সম্পন্ন করলেন। আর বিশ্রামের পর শিগগিরই কাজে ফিরবেন বলেও জানিয়েছেন এ টালি তারকা।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT