আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

হাদির হত্যাকারীদের বিচার দাবিতে বিক্ষোভ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভ হয়েছে। মিছিলে মিছিলে  উত্তাল ছিল সারাদেশ। জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, ইসলামী আন্দোলন , খেলাফত আন্দোলন ও খেলাফত মজলিসসহ জুলাইয়ের পক্ষের বিভিন্ন সংগঠন একাত্ম হয়ে এই বিক্ষোভে অংশ নেয়।

 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ মহানগর শাখার উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অপরদিকে ওসমান হাদির নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারায়ণগঞ্জ মহানগর কমিটির উদ্যোগে শহরের শোক মিছিল বের হয়। এ সময় নেতাকর্মীরা শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে নারায়ণগঞ্জের ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছেন। বৃহস্পতিবার মধ্যরাতে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদমিনার থেকে এ মিছিল শুরু হয়।

 ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রাম ছিল দুইদিন যাবৎ উত্তাল। সর্বশেষ শুক্রবার দুপুরে জুমার নামাজের পর নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য ও ইসলামী ছাত্রশিবির। এ ছাড়া জামায়াতে ইসলামীর উদ্যোগে শহীদ ওসমান হাদির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার ‘জুলাই ঐক্যের’ ব্যানারে দুপুরে নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে কফিন মিছিল করা হয়। অপরদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে মিছিল বের করে ইসলামী ছাত্রশিবির। জুলাই ঐক্যের ব্যানারে জাতীয় পতাকা দিয়ে মোড়ানো প্রতীকী কফিন নিয়ে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বের হওয়া মিছিলটি জামালখান মোড়ে গিয়ে শেষ হয়। অপরদিকে জমিয়াতুল ফালাহ জামে মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল দেওয়ান হাট মোড়ে গিয়ে শেষ হয়।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT