আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৪৪ প্রার্থী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

৪৭তম বিসিএস প্রিলিমিনারির ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। পরীক্ষায় মোট ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণ করে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই ফল প্রকাশ করে। বিসিএস অনেক তরুণের কাছে শুধু একটি পরীক্ষা নয়, এটি তাদের স্বপ্নপূরণের পথের প্রথম ধাপ। সেই স্বপ্নের প্রথম কড়ি হলো প্রিলিমিনারি পরীক্ষা, যা উত্তীর্ণ হলে পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষার যোগ্যতা অর্জন হয়।

গত ১৯ সেপ্টেম্বর ঢাকাসহ দেশের ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষা। এবারে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন প্রার্থী।

ক্যাডার ও নন-ক্যাডার পদসংখ্যা

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাডার পদ রয়েছে ৩,৪৮৭টি এবং নন-ক্যাডার পদ ২০১টি। মোট মিলিয়ে ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

এবারের বিসিএসে কিছু নতুন পদও যোগ হয়েছে। যদিও পদসংখ্যা কিছুটা বেশি, তবু আবেদনকারীর সংখ্যা এবং যোগ্য প্রার্থীর প্রতিযোগিতা অত্যন্ত ঘন, তাই পরীক্ষা কঠিন হবে এটি অনেকে আগেই অনুমান করা হয়েছিল।

পিএসসি ইতোমধ্যেই ঘোষণা করেছে, এক বছরে একটি বিসিএস সম্পন্ন করার রোডম্যাপ অনুসারে, প্রতি বছরের নভেম্বরে নতুন বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এবং পরের বছরের অক্টোবরের মধ্যে ফলাফল জানানো হবে। সেই ধারাবাহিকতায় এবারের ৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল ২৮ সেপ্টেম্বর প্রকাশিত হলো।

এর আগে, ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল মাত্র ১৩ দিনের মধ্যে। ২০২৪ সালের ২৬ এপ্রিল অনুষ্ঠিত সেই পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছিল ৯ মে।




কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT