আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

কাঞ্চনের হাত ধরে এগিয়ে যাচ্ছি ভাবলে ক্ষতি নেই: শ্রীময়ী

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

এবারের দুর্গাপূজাটা টালিউড অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কাছে একেবারে অন্যরকম। বর্ষীয়ান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের পূজার গানের ভিডিওতে দেখা গেছে অভিনেত্রীকে। ‘রক্তবীজ ২’ সিনেমাতেও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিনি। জীবনে কাঞ্চন মল্লিক এসেছে বলেই কি এত সুযোগ আসছে? সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে এমন প্রশ্নের উত্তরে যে কথা বললেন শ্রীময়ী? 

কাঞ্চনের সঙ্গে সম্পর্ক তৈরির হওয়ার ফলেই যে তার পরিচিতি বেড়েছে, তা একবাক্যে স্বীকার করে নিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, কাউকে না কাউকে ধরেই বড় হতে হয়। সেখানে কাঞ্চনের স্ত্রী আমি, গর্বের বিষয়। সুতরাং যদি তাতে মনে হয়, কাঞ্চনের জন্যই কাজের সুযোগ আসছে, তাতে আমার কিছু মনে হয় না।

শ্রীময়ী বলেন, কাঞ্চনের জন্যই ঋতুপর্ণা, নন্দিতা রায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়সহ ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গে তার পরিচয় হয়েছে। তিনি বলেন, কিন্তু তার নিজের প্রতিভা না থাকলে কাজের সুযোগ পেতেন না।

অভিনেত্রী বলেন, আমি যদি শুধু হেসে চলে যেতাম, তাহলে কি কেউ সুযোগ দিতেন? পরিচয় হয়েছে স্বামী কাঞ্চনের সুবাদে। কিন্তু যোগ্যতা প্রমাণ করার দায় আমারই। 

ছোটপর্দায় অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু অভিনেত্রীর। মেয়ে হওয়ার পর কাজের পরিমাণ কমিয়েছেন। তবে ভালো চরিত্র পেলে সবসময় কাজ করতে প্রস্তুত বলে জানান শ্রীময়ী।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT