আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায়

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২০ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর


বরিশাল খবর অনলাইন নিউজ অভিনেত্রী তমা মির্জার ক্যারিয়ারের পালে এখন নতুন হাওয়া। শোনা যাচ্ছে, সাফল্যের ধারাবাহিকতায় নতুন বছরে বড় পর্দার দুই ভিন্ন ধাঁচের গল্পে নিজেকে সাজাতে চলেছেন ‘দাগী’ খ্যাত অভিনেত্রী। একটিতে সহশিল্পী হিসেবে থাকছেন তুখোড় অভিনেতা মোশাররফ করিম, অন্যটিতে প্রথমবারের মতো জুটি বাঁধবেন শরিফুল রাজের সঙ্গে।

পর্দার এই নতুন রসায়ন নিয়ে নির্মাতা গোলাম সোহরাব দোদুল ও হাসান মোরশেদের শুটিংয়ের সব প্রস্তুতিই চূড়ান্ত; এখন অপেক্ষা লাইট-ক্যামেরা-অ্যাকশনের। তমা নিজেও গল্পের বুনন আর চরিত্রের গভীরতা নিয়ে দারুণ উচ্ছ্বসিত, যদিও আনুষ্ঠানিক ঘোষণার আগে বিস্তারিত বলতে চাননা এই অভিনেত্রী। খুব শিগগিরই ‘জলযুদ্ধ’সহ নাম ঠিক না হওয়া অন্য সিনেমাটির শুটিং ফ্লোরে দেখা যাবে তাকে।


এদিকে ওপার বাংলার গুণী নির্মাতা অঞ্জন দত্তের পরিচালনায় ‘দুই বন্ধু’ সিরিজে কাজ করাটা তমার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটি নিয়ে দর্শকদের মাঝেও তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। কলকাতায় কাটানো সেই নয়টি দিন তার অভিনয় জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে আছে বলেই মনে করেন অভিনেত্রী।

ক্যামেরার বাইরে তমা মির্জা একজন সাধারণ ঘরোয়া মানুষ, যিনি বই পড়া, সিনেমা দেখা, রান্না করা কিংবা একাকিত্বের মাঝে খুঁজে পান প্রাণের স্পন্দন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই শিল্পী নিজেকে প্রতিনিয়ত ভাঙছেন; তাই ‘সুড়ঙ্গ’ বা ‘দাগি’র সাফল্যের পর নতুন বছরেও তিনি পর্দায় হাজির হচ্ছেন প্রথাগত ছক ভেঙে নতুন রূপে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT