আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

রায়পুরে ছাত্রদের চুল কাটতে গিয়ে মাথা কাটলেন শিক্ষক

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

চুল না কেটে ক্লাশে আসায় লক্ষ্মীপুরের রায়পুরে একটি স্কুল ও কলেজের গণিত শিক্ষক আয়শা বেগম ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রের চুল কাটতে গিয়ে মাথা কাটার অভিযোগ উঠেছে।বৃহস্পতিবার দুপুরে (২৫ সেপ্টেম্বর) শহরের গাজি কমপ্লেক্সে স্কুল চলাকালে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিক্ষক আয়শা বেগমের বিচার দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াছ হোসেন বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

শিক্ষক আয়শা বেগম চুল কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ষষ্ঠ শ্রেণির ওই দুই ছাত্র ক্লাশের শৃঙ্খলা ভঙ্গ করে আসছে। ভয় দেখানোর জন্য তাদের চুল কাটার ভয় দেখানো হয়েছে মাত্র, ব্লেডের আঘাতে সামান্য চুল কাটতে গিয়ে মাথার সামনের কিছু অংশ কেটে যায়। বৃহস্পতিবার ওই দুই শিক্ষার্থীর অভিভাবক বিদ্যালয়ে আসার আগেই আমি লক্ষ্মীপুর কলেজে চলে আসছি।

লিখিত অভিযোগ সূত্র জানা যায়, রায়পুর শহরের গাজি কমপ্লেক্সের চতুর্থ তলায় বেসরকারি রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্ররা প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিদ্যালয়ে এসে ক্লাশ করছিল। স্কুল চলাকালে বিদ্যালয়ের গণিত শিক্ষার শিক্ষক আয়শা বেগম হঠাৎ করে শ্রেণিকক্ষে প্রবেশ করে সহপাঠীদের সামনে ইয়াসিন ও রিশাদের চুল ব্লেড দিয়ে কাটতে গিয়ে মাথার সামনে অংশ কেটে ফেলেন। এ সময় রক্ত বের হলে সাময়িক চিকিৎসা দেওয়া হয়েছে।

কী অপরাধে চুল কাটা হয়েছে, জিজ্ঞাসা করলে ইয়াসিন ও রিশাদ বলেন, চুল ছোট করার পরও ম্যামের পছন্দ হয়নি, তাই আবারও চুল কাটতে বাধ্য করছিলেন, চুল না কেটে স্কুলে আসার অপরাধে মাথার সামনের অংশই কেটে ফেলে। 

এ ঘটনায় দুই শিশুছাত্র মানসিকভাবে ভেঙে পড়ে। সহপাঠীদের সামনে লজ্জিত হয়। পরে ইয়াসিন ও রিশাদ বিষয়টি তাদের মা-বাবাকে জানালে তারা বিষয়টি সাংবাদিকদের অবহিত করে লিখিত অভিযোগ জানান।

শিশুছাত্র ইয়াসিন ও রিশাদ হোসেন জানায়, শিক্ষক আয়শা বেগম বিনা অপরাধে তাদের চুল কেটে দেন, সঙ্গে মাথার সামনের অংশও কেটে দেন। এ বিষয়ে তিনি বলেন, ‘তোরা মাথার চুল কেন কাটলি না, তাই তোদের চুল কেটে দেওয়া হলো।’

প্রধান শিক্ষক ইলিয়াস হোসেন বলেন, বিদ্যালয়ে শৃঙ্খলাবোধ সৃষ্টির জন্য ছাত্রীদের একটু ভয় দেখানো হয়েছে। তবে কোনো শিক্ষক ছাত্রের চুল কাটতে পারেন না, একটু ভয় দেখানো হয়েছে। তারপরও ছাত্রীর অভিভাবক ও শিক্ষকের সঙ্গে সমঝোতা করিয়ে দেওয়া হবে।

রায়পুর প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঈনুল হোসেন বলেন, দুই স্কুলছাত্রের চুল কাটার বিষয়ে অভিযোগ পেয়েছি। রোববার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT