আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

যুবলীগ নেতা হলেন বিসিবির পরিচালক

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

নানান নাটকীয়তা ও সমালোচনার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি নির্বাচন শেষ হয়েছে। নিরুত্তাপ নির্বাচন, কারা জয়ী হচ্ছেন, সেটাও অনেকটাই জানা ছিল সবার। বিসিবির নির্বাচনের ফল নিয়েও ছিল না তেমন কোনো কৌতূহল। তবে ২৫ জনের মধ্যে এমন একজন পরিচালক হয়েছেন অবিশ্বাস্য মনে হলেও এমন সত্যই এসেছে সামনে। জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায় নির্বাচিত হওয়া দুজনের মধ্যে একজন এম ইসফাক আহসান। যিনি বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-২ আসন থেকে মনোনয়ন পেতে আবেদন করেছিলেন।

শুধু তাই নয়, আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্যও হয়েছিলেন এই ব্যবসায়ী। এর আগে তিনি দীর্ঘদিন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন। চাঁদপুর-২ আসনে নৌকা মার্কার পক্ষে প্রচার-প্রচারণার ভিডিও ও ছবি সামাজিক মাধ্যমে রয়েছে।

এছাড়াও বিভিন্ন সময়ে আওয়ামী লীগ, শেখ হাসিনা, শেখ মুজিবের বন্দনা গাইতে দেখা গেছে তার সোশ্যাল মিডিয়ার পেইজে। গণহত্যার দায়ে অভিযুক্ত দল আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী হতে চাওয়া এম ইসফাক আহসান কিভাবে বিসিবির নির্বাচনের সুযোগ পেল তা নিয়ে জনমনে উঠেছে প্রশ্ন।

এছাড়াও তিনি নির্বাচন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি কোটায়। যেটা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অন্তর্ভূক্ত একটি প্রতিষ্ঠান। যার প্রধান হলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি কীভাবে জুলাই গণহত্যা করা দল আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ব্যক্তিকে প্রার্থী হিসেবে বাছাই করলেন, সে প্রশ্নও করছেন নেটিজেনরা।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT