আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালের বিতর্কিত সমন্বয়ক মারজুক আব্দুল্লাহর চার বিয়ে নিয়ে তোলপাড়

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশালের বিতর্কিত সমন্বয়ক মারজুক আব্দুল্লাহর চার বিয়ে নিয়ে নগরীতে তোলপাড় চলছে। মিথ্যা মামলা দিয়ে টাকা আদায়সহ নানা অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির বহিষ্কৃত যুগ্ম সদস্য সচিব সমন্বয়ক মারজুকের বিরুদ্ধে একজোট হয়েছেন চার স্ত্রী। মারজুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন বলে তারা গণমাধ্যমকে জানিয়েছেন।

সম্প্রতি বিক্ষুব্ধ ছাত্র-জনতা নগরীর জিলা স্কুল মোড়ে গণধোলাই দেয় মারজুক আব্দুল্লাহকে। ছাত্রনেতা, সমন্বয়কসহ নানা পরিচয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা, ভুয়া মামলায় আসামি করার হুমকি, ভয়ভীতি প্রদর্শন ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, বিতর্কিত মারজুক দুই সন্তানের এক জননীকে নিয়ে পালিয়ে যাওয়া ও স্ত্রী মেহরুন্নেছাকে নির্যাতনের ঘটনায় স্ত্রী তাকে ডিভোর্স দিয়েছেন। এছাড়া প্রলোভন দিয়ে আরও দুজনকে বিয়ে করে ছেড়ে চলে যাওয়াসহ অসংখ্য নারীকে ব্ল্যাকমেইলিং করাই ছিল মারজুকের কাজ। বর্তমানে গণধোলাই খেয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

জানা যায়, মারজুক ২০২৩ সালের ২৭ এপ্রিল বিয়ে করেন বাকেরগঞ্জ উপজেলার কাজলাকাঠী গ্রামের মিলন হোসেনের মেয়ে মেহেরুন্নেছাকে। সেই সংসারে একটি সন্তানও রয়েছে। মারজুকের পরকীয়া প্রেমের ঘটনা স্ত্রী জানতে পারেন। এই ঘটনা জিজ্ঞাসা করলে মেহেরুন্নেছাকে নির্যাতন করেন তিনি। চলতি বছরের ১৮ আগস্ট মেহেরুন্নেছা ডিভোর্স দেন মারজুককে। এরপর মেহেরুন্নেছা ও তার পরিবারকে পুলিশ দিয়ে একাধিকবার হয়রানি করেন তিনি।

এদিকে আলেকান্দা কলেজে মারজুকের এক ক্লাস জুনিয়র, কাউনিয়া এলাকার এক টিকটকার নারীকে তিনি বিয়ের প্রলোভন দিয়ে কুয়াকাটায় নিয়ে যান। সেখানে হোটেল সানফ্লাওয়ারের ৫০৪ নম্বর কক্ষে উঠে ওই তরুণীকে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিয়ে করেন। ওই তরুণী মারজুকের প্রতারণা বুঝতে পেরে নিজেকে সরিয়ে নেন।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT