আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ:গাড়ি ভাঙচুর- গাড়িতে আগুন

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় পুলিশের সঙ্গে জুলাই যোদ্ধাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

এছাড়া সংসদ ভবনের সামনে এমপি হোস্টেলের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারী।
 শুক্রবার (১৭ আক্টোবর) দুপুর ১ টা ৪৫ মিনিটের দিলে সড়কে থাকা প্লাস্টিকের জিনিসপত্র, টায়ারে আগুন ধরিয়ে দেন তারা। এর আগে দুপুর ১টা ২৫ মিনিটের দিকে সংঘর্ষের সূত্রপাত ঘটে।

প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা

আগে থেকেই জুলাই যোদ্ধাদের একাংশ জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান করছিলেন। সংসদ ভবনের ভেতরে যোদ্ধাদের আরেক অংশ অনুষ্ঠানস্থলে ছিলেন। এক পর্যায়ে বাইরে থাকা আন্দোলনকারীরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ভেতরে ঢুকে যান। পরে ভেতরে থাকা জুলাই যোদ্ধারা বাইরে চলে আসেন। এরপরই শুরু হয় সংঘর্ষ।

সংঘর্ষের সময় আন্দোলনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন, যার মধ্যে দুটি পুলিশের গাড়িও রয়েছে। পুলিশের ধাওয়ার সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর আন্দোলনকারীরা কিছুটা পিছু হটলেও দূর থেকে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে। 

প্রসঙ্গত, বহুল প্রতীক্ষিত জুলাই সনদ স্বাক্ষর হবে আজ। সংসদের দক্ষিণ প্লাজায় এই অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে অনুষ্ঠানে অংশ নেবে না এনসিপি।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT