আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

অভিনয় থেকে দূরে তানিয়া বৃষ্টি

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

জনপ্রিয়তা থাকা অবস্থায় বিয়ের পিঁড়িতে বসেন অনেক অভিনয়শিল্পী। অভিনেতারা আবার ক্যামেরার সামনে এলেও অভিনেত্রীরা চলে যান আড়ালে। সংসার সামলে আর ফিরে আসা হয় না পর্দায়। অনেকে আবার আগেই ঘোষণা দেন, বিয়ের পর ছেড়ে দেবেন অভিনয়। সম্প্রতি এমন এক ঘোষণা দিয়েছেন টিভি নাটকের পরিচিত মুখ তানিয়া বৃষ্টি। এক রিয়েলিটি শো থেকে নাটকে আসা এই অভিনয়শিল্পী বলেন, ‘বিয়ের পর অভিনয় থেকে অবসরে যাওয়ার চিন্তা আছে। আমার মনে হয়, সংসার ও ক্যারিয়ার দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যেতে পারব না। আগামী পাঁচ বছর যতটুকু কাজ করার, তা করে যেতে চাই। এরপর বিয়ে করে সংসারে মন দেব। ইচ্ছা রয়েছে দেশের বাইরে সেটেল হওয়ার।’ নাটকে এমন মুখ আছে অনেক, যাদের বিয়ের পর আর দেখা যায়নি অভিনয়ে। কেউ অভিনয় ছেড়েছেন নিজের ইচ্ছায়, কেউ ছেড়েছেন বিচ্ছেদের পর।

ইপশিতা শবনম শ্রাবন্তীকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বিশেষ করে ২০০০ সাল থেকে ২০১০ পর্যন্ত ছোট পর্দার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় মুখ তিনি। ‘রং নাম্বার’ সিনেমার মাধ্যমে নায়িকা হওয়ার স্বপ্নটিও পূর্ণ হয় তার। সিনেমাটি দর্শকমহলে তুমুল প্রশংসিত হয়। ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর খোরশেদ আলমকে বিয়ের পর অভিনয় থেকে দূরে সরে যান। তাদের ঘরে দুই মেয়ে রাবিয়া ও আরিশা। মেয়েদের সঙ্গে নিয়ে শ্রাবন্তী এখন আমেরিকায় বসবাস করছেন। মাঝেমধ্যে দেশে আসেন। তাকে সর্বশেষ দর্শকরা দেখেছিলেন ২০১০ সালে নুরুল আলম আতিকের পরিচালনায় ‘ডালিম কুমার’ নাটকে।

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক ভালোবাসায় সিক্ত হন শ্রাবস্তী দত্ত তিন্নি। ২০০৬ সালে ভালোবেসে সহশিল্পী হিল্লোলকে বিয়ে করেন এই অভিনেত্রী। একটা সময় তাদের ঘরে আসে মেয়ে ওয়ারিশা। কয়েক বছর পর হিল্লোলের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর আস্তে আস্তে কাজ থেকে ছিটকে যেতে থাকেন তিনি। এখন তার দিন কাটে সাত সমুদ্র তেরো নদীর ওপারে, কানাডার মন্ট্রিয়ল শহরে। ২০১৭ সালের অক্টোবর মাস থেকে মেয়ে ওয়ারিশাকে নিয়ে বসবাস করছেন সেখানে।

হুমায়ূন আহমেদের গল্প এবং তৌকীর আহমেদের পরিচালনায় নির্মিত ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে অভিষেক ঘটেছিল বিন্দুর। এ ছাড়াও বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকের অভিনয় দিয়ে তিনি খুব সহজেই পৌঁছে যান দর্শকের অন্তরে। ২০১৪ সালে বিয়ের পরপরই বিজ্ঞাপন, অভিনয়সহ মিডিয়ার সব মাধ্যম থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন।

২০১১ সালের ভিট তারকা হাসিন রওশন জাহান। অনেকে বিয়ের পরই মিডিয়া থেকে দূরে চলে গেলেও হাসিনের ক্ষেত্রে ঘটেছে উল্টোটা। তিনি প্রেম করে বিয়ে করেন, এমনকি তার স্বামী সব সময় মিডিয়ার কাজে হাসিনকে সহযোগিতা করতেন। কিন্তু হুট করেই তিনি নিজে সিদ্ধান্ত নেন, আর মিডিয়ায় কাজ করবেন না।

বদরুল আনাম সৌদের ‘ক্রস কানেকশন’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় পা রাখেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শায়না আমিন। এরপর বেশ কিছু বিজ্ঞাপন ও নাটকে কাজ করেন। লন্ডনে গিয়ে মাসুদ রানা নামের এক প্রবাসী বাংলাদেশিকে বিয়ে করেছেন তিনি। সেখানেই পেতেছেন সুখের সংসার।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT