আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

রাজাপুরে যুবদল নেতাকে বিনামূল্যে মাছ না দেয়ায় জেলেকে হাতুড়িপেটা

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

ঝালকাঠির রাজাপুরে বিনামূল্যে বড় মাছ না দেয়ায় এক যুবদল নেতার হাতে হাতুড়িপেটায় গুরুতর আহত হয়েছেন মাহবুব হোসেন (৩০) নামে এক জেলে। বৃহস্পতিবার রাতে উপজেলার চাড়াখালি নাইয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত মাহবুব ওই এলাকার নাসির উদ্দিনের ছেলে।

অভিযুক্ত যুবদল নেতা মনির হোসেন মোল্লা স্থানীয় মৃত সুলতান মোল্লার ছেলে ও রাজাপুর উপজেলা যুবদলের সদস্য।

ভুক্তভোগী পরিবার জানায়, স্থানীয় খালে মাছ ধরলে মনির মোল্লা নিয়মিত জোর করে মাছ নিয়ে যায়। বৃহস্পতিবার মাহবুবের চাচা মোজ্জামেল জালে ধরা এক কেজি ওজনের আইড় মাছ মনিরকে দেন। মাছটি ছোট হওয়ায় মনির ক্ষিপ্ত হয়ে গালাগালি করেন এবং বড় মাছ না দিলে জাল পুড়িয়ে ফেলার হুমকি দেন। প্রতিবাদ করলে রাতে একা পেয়ে মনির হাতুড়ি দিয়ে মাহবুবকে পেটান। এতে তার কপালে গুরুতর আঘাত লাগে।

আহত অবস্থায় পরিবার তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে অচেতন অবস্থায় চিকিৎসাধীন।

অভিযুক্ত মনির মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না, আমাকে রাজনৈতিকভাবে জড়ানো হয়েছে।’

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার বলেন, ‘মাহবুবের কপালের পাশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে, সিটি স্ক্যানের মাধ্যমে তার অবস্থার বিস্তারিত জানা যাবে।’

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT