আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

দুটি পাতা একটি কুঁড়ি’র সুগভীর সৌন্দর্যই চা বাগান

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

দুটি পাতা একটি কুঁড়ি’র সুগভীর সৌন্দর্যই চা বাগান। এখানে রয়েছে নানান বৈচিত্র্য ছড়ানো নয়নাভিরাম দৃশ্যের হাতছানি।

তবে এই সৌন্দর্য আরও বেশি ফুটে ওঠে বিরামহীন বৃষ্টির পরশে। কয়েকদিন ধরেই চলছে বৃষ্টিপাতের প্রকোপ। ধারাবাহিকভাবে আবার কখনো বা থেমে থেমে চলছে মেঘবৃষ্টির এই খেলা।
 
শ্রীমঙ্গলে অবস্থিত মৌলভীবাজার জেলার একমাত্র ‘আবহাওয়া পর্যবেক্ষণার’র আবহাওয়া সহকারী দীলিপ বাংলানিউজকে বলেন, গত ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১৭৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
 
এই বৃষ্টিধারা চা গাছের প্রতিটি পাতা ছুঁয়ে টিলার ঢালু অংশ গড়িয়ে অবশেষে আশ্রয় নিয়েছে লেকের বুকে। বৃষ্টিতে ভরে ওঠা চা বাগানের লেকের এই সৌন্দর্য চোখ জুড়ানো। চা বাগানের টিলা, পাহাড় আর লেক-কে প্রতি মুহূর্তই ভরিয়ে রাখে বৃষ্টিধারার প্রতিটি পরশ। এ যেন চিরসুন্দর অদেখা দৃশ্যের আকর্ষণ! যতই মুগ্ধতা নিয়ে বলা যায় ততই যেন কম হবে!
 
উঁচু টিলা বা পাহাড়ি জমিতেই মূলত চা আবাদ করা হয়। সূর্যের উত্তাপ সরাসরি যাতে চা গাছে না লাগে তার জন্য চা বাগানে পর্যাপ্ত পরিমাণে লাগানো হয় ছায়াবৃক্ষ। টিলাময় চা গাছ আর ছায়াবৃক্ষের সারি অতিক্রম করে চোখের দৃষ্টি যখন লেকের পানিতে পড়ে তখনই মন আনন্দে ভরে ওঠে। লেকের পানিতে ফুটে থাকা গোলাপী শাপলা দেখে।  
 
চা বাগানের উঁচু টিলার ওপর থেকে এই দৃশ্য উপভোগ করার আনন্দই আলাদা। সারি সারি চা গাছের কার্পেটের মতো দিগন্ত বিস্তৃত সমানভাবে ছড়ানো শোভা নিমেশেই চোখ জুড়ায়। মন জুড়ায়। আর তার ভেতর দিয়ে ওই দূরে বৃষ্টির পানিতে ভরে ওঠা লেক চির-ভালোলাগার ঝংকার তোলে হৃদয়ে।
 
এই লেকের কোনো কোনো অংশে ফুটে থাকে গোলাপী শাপলার দল। তরঙ্গাকৃতিতে তাদের এমন প্রস্ফুটিত হয়ে জেগে থাকার দৃশ্য আরও বেশি ভালোলাগার জন্ম দেন।  
 
পাহাড়ের ওপর থেকে চা বাগানের লেকের এমন সৌন্দর্য সত্যি বর্ণনার অতীত! এই দৃশ্য দেখতে দেখতে উঁচু টিলা থেকে নিচে নামার আনন্দ চিরদিনের বিস্ময়কর এক অভিজ্ঞতা!

মেঘময় আকাশ আর প্রতিটি বিরামহীন বৃষ্টিধারার মাঝেই লুকিয়ে আছে চা বাগানের এমন অদেখা মুগ্ধতা। চা বাগানে বৃষ্টির জলেভরা লেকের শোভা দেখতে দেখতে যদি হঠাৎ পুরনায় বৃষ্টি চলে আসে – তবে সেটা হবে এই পাহাড়-টিলা ভ্রমণের বিস্ময়সূচক এক বাড়তি পাওয়া।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT