আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বিয়ের আগেই তুমুল অশান্তি!

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

আর কয়েক মাস পরই চার হাত এক হতে চলেছে অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুর। ইতিমধ্যেই বাগদান সেরে ফেলেছেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও নেওয়া শুরু হয়ে গিয়েছে। সমাজমাধ্যমে নিজেদের বিয়ের কেনাকাটার নানা ভিডিও সামনে এনেছেন অনন্যা এবং সুকান্ত। দু'জনের মধ্যে বয়সের ফারাক হলেও একে অপরের খুব ভাল বন্ধু। সেই কারণেই প্রেম পর্বের কিছুদিনের মধ্যেই বিয়ের সিদ্ধান্ত নেন জুটিতে। 

তবে হঠাৎ করে বিয়ের আগে সমাজমাধ্যমে একটি পোস্ট করেন সুকান্ত। বিয়ের আগেই নাকি মাঝে মধ্যেই অনন্যার সঙ্গে ঝামেলা হচ্ছে! যা নিয়ে অত্যন্ত দুশ্চিন্তায় তিনি। সুকান্ত নিজেদের একটি ছবি পোস্ট করে লিখেছেন, 'কয়েক দিন ধরেই আমার আর অনন্যার মধ্যে বোকাবোকা কারণে ঝামেলা হচ্ছে। অনেকেই শুনে বলছে যে নজর লেগেছে, সামনেই বিয়ে খুব ভয় লাগছে কেন স্টোন পরলে নজর থেকে সুরক্ষা পাওয়া যায়? স্টোন পরলে নজর থেকে সুরক্ষা পাওয়া যায়? তোমরা জেনে থাকলে জানাও? যদিও অনেকই এটা শুনে খুব মজা পাবে।' 

 কয়েকদিন ধরেই সমাজমাধ্যমে ' নজর ইজ রিয়্যাল' নিয়ে নানা আলোচনা এবং সমালোচনা হয়েই চলেছে। এবার কী সেই নজরেই বিশ্বাস করতে শুরু করলেন সুকান্ত ও অনন্যা? আসলে নিজেদের প্রেম পর্ব থেকে জীবনের যেকোনও মুহূর্তই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনন্যা এবং সুকান্ত। কোনওদিন কিছুই লুকিয়ে রাখেননি তাঁরা। এর জন্য কটাক্ষ শুনতে হয়েছে দু'জনকে, আবার পাশাপাশি ভালবাসাও পেয়েছেন প্রচুর।

 তবে তাঁদের এই আনন্দের মুহূর্তে হঠাৎ কেন এমন ঝগড়া? তা নিয়ে কী সত্যিই চিন্তায় রয়েছেন সুকান্ত? সুকান্তর এই পোস্ট দেখে অনেকেই কমেন্ট করেছেন যে, 'বিয়ের আগে কয়েকদিন নিজেদের ভিডিওতে বা বন্ধ করুন, মানুষের নজর লাগে। দেখবেন তাহলেই আর ঝামেলা হচ্ছে না।' নেটিজেনদের মতে, কিছু মানুষের কটাক্ষের জন্য এমন সুন্দর একটি জুটির মধ্যে কখনোই দূরত্ব তৈরি হতে পারে না। আবার অন্যদিকে এটাও হতে পারে যে এই পোস্টটি শুধুমাত্র প্রচারের কারণে। বিভিন্ন ধরনের জিনিস নিজেদের কনটেন্টের মাধ্যমে প্রচার করে থাকেন অনন্য এবং সুকান্ত।

 এবার কি তবে কোনও স্টোনের প্রচার করতে চলেছেন তাঁরা? সেই জন্যই আগে থেকে এমন একটি পোস্ট? সেই ভাবনাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই জুটিকে ভালবাসেন ও পছন্দ করেন অসংখ্য মানুষ। তবে যদি তাঁদের মধ্যে কোনও সমস্যা হয়েও থাকে, তা যেন শীঘ্রই মিটে যায়। আনন্দের সঙ্গে নিজেদের নতুন জীবন শুরু করুক অনন্যা এবং সুকান্ত। এমনটাই চান তাঁদের অনুরাগীরা।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT