আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: সরকারি বিধিনিষেধ অমান্য করে বেড়েই চলেছে ইটভাটা
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট:  ঝালকাঠিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে প্রতি বছর বাড়ছে ইটভাটার সংখ্যা। এতে জেলার গ্রামীণ পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ অধিদফতরের সর্বশেষ হিসাব অনুযায়ী, জেলার চারটি উপজেলায় মোট ৪৭টি ইটভাটার মধ্যে বৈধ ইটভাটা রয়েছে ১৯টি। এর বাইরে চালু রয়েছে অন্তত ২৫টি অবৈধ ইটভাটা, যেগুলো চলছে নিয়ম-নীতি উপেক্ষা করে।

ইট কাটার মৌসুম শুরু হওয়ায় এসব ভাটায় এখন কাঁচা ইট তৈরির কাজ জোরেশোরে চলছে। কিন্তু অবৈধ ভাটাগুলোর কারণে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এসব ভাটায় নিয়মবহির্ভূতভাবে ব্যাপকভাবে কাঠ পোড়ানো হচ্ছে। কৃষিজমির উপরিস্তর কেটে এনে ইট তৈরিতে ব্যবহার করায় জমির উর্বরতা কমে যাচ্ছে। একই জমি বারবার কেটে নেয়ায় সেখানে পলি জমে জমির প্রকৃতি বদলে যাচ্ছে, যা দীর্ঘমেয়াদে কৃষির জন্য নেতিবাচক প্রভাব ফেলছে।

এ ছাড়া গ্রামের এলজিইডি সড়কের পাশে অধিকাংশ ভাটা স্থাপিত হওয়ায় ইট পরিবহনের ট্রলির চাপ ও কাভারবিহীন পরিবহনের কারণে দ্রুত নষ্ট হচ্ছে এসব রাস্তা। ভাটার চারপাশে পানি ছিটানো না হওয়ায় ধুলো বাতাসে ছড়িয়ে পড়ছে, যা স্থানীয় জনস্বাস্থ্য ও জীব-বৈচিত্র্যের জন্য হুমকি হয়ে উঠেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঝালকাঠি জেলায় অবৈধ ২৫টি ইটভাটার মধ্যে রয়েছে উত্তর কৃষ্ণকাঠি এলাকার মেসার্স এ করিম ব্রিকস, একই এলাকার এনটিসি ব্রিকস, বাউকাঠির মেসার্স স্টার ব্রিকস, সদরের চৌপালা এলাকার মেসার্স মাহাদী ব্রিকস, নলছিটির রামচন্দ্রপুরের মেসার্স ঝালকাঠি ব্রিকস (গাজী), নলছিটির গৌরিপাশার মেসার্স রিয়াজ ব্রিকস-১, একই উপজেলার প্রতাপ এলাকার মেসার্স রিয়াজ ব্রিকস-২, সরই গ্রামের মেসার্স রিয়াজ ব্রিকস-৩, নলছিটির সারদল গ্রামের এমএমআর-১ ব্রিকস, নলছিটির জাগুয়ার হাটের মেসার্স এম এম ব্রিকস, নলছিটির সরমহল গ্রামের মেসার্স সরদার ব্রিকস, কাছারিপাড়া এলাকার মেসার্স মুন ব্রিকস, সরমহল গ্রামের মেসার্স থ্রি স্টার ব্রিকস, অনুরাগ এলাকার মেসার্স তিলক ব্রিকস, আমিরাবাদের এমবিএল ব্রিকস, কাঁঠালিয়ার পশ্চিম আউরা গ্রামের মেসার্স ত্বহা ব্রিকস, কাঁঠালিয়ার রগুয়ার দড়ি চর এলাকার মেসার্স জিজিবি ব্রিকস, একই এলাকার মেসার্স এএসবি-১ ব্রিকস, মেসার্স এএসবি-২ ব্রিকস, তালগাছিয়ার মেসার্স এসসি ব্রিকস, একই এলাকার মেসার্স এসবি ব্রিকস, রাজাপুরের কানুদাসকাঠি এলাকার সেভেন স্টার ব্রিকস ও একই উপজেলার আঙ্গারিয়া গ্রামের মেসার্স হাওলাদার রিয়াল স্ট্রেট ব্রিকস। এ ছাড়া ঝালকাঠি জেলায় বৈধ ২২টি ইটভাটার মধ্যে বেশিরভাগই সদর উপজেলায়। অন্য দিকে বৈধ ১৯টি ভাটার বেশির ভাগই সদর এবং নলছিটি উপজেলায়। তবে বৈধ ভাটার মধ্যে তিনটিও বর্তমানে বন্ধ রয়েছে।

ঝালকাঠি পরিবেশ অধিদফতরের উপপরিচালক আনজুমান্নেছা বলেন, ‘অবৈধ ভাটার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস করা হয়। কিন্তু তারা আবার নতুন করে কার্যক্রম শুরু করে। ভাটা মালিক ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর কঠোর মনোভাব না থাকলে এই আগ্রাসন রোধ করা কঠিন।’ জেলার পরিবেশ বাঁচাতে কঠোর নজরদারি ও বিধি প্রয়োগ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছেন স্থানীয়রা।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT