আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

হাদি ভাইয়ের হত্যার বিচার হতেই হবে, এটা এই মাটির দাবি: মীর স্নিগ্ধ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :


ইনসাফ প্রতিষ্ঠা ও জুলাই পরবর্তী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের দাবি নিয়ে শরিফ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার দ্রুত সম্পন্নের আহ্বান জানিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

রোববার (১১ জানুয়ারি) নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এই দাবি জানান তিনি। 

ফেসবুকে মীর স্নিগ্ধ লিখেছেন, গদিতে বসে বা এসি রুমে বসে রাজনীতির দাবা খেলে জনগণকে ভুলিয়ে রাখার সময় শেষ। এই গদি, এই মসনদ শহীদের হাড় আর রক্ত দিয়ে কেনা, এটা কোনো রাজা-বাদশার দান নয়, জনগণের আমানত।

বলেন, শরীফ ওসমান হাদি কোনো মন্ত্রী হতে চাননি, কোনো লুটপাটের অংশীদারও ছিলেন না। তিনি শুধু সত্য কথা বলতে চেয়েছিলেন, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন ২৪ জুলাইয়ের ইনসাফের স্বপ্ন যেন বেঈমানদের পকেটে না ঢুকে যায়। আর সেই কারণেই তাকে পথের কাঁটা ভেবে সরিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।


মীর স্নিগ্ধের মতে, এই হত্যার দায় শুধু কোনো একটি রাজনৈতিক দলের নয়; দায় প্রশাসনের, সরকারের এবং জুলাই পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত নিরাপদ বাংলাদেশ গড়ার অঙ্গীকারে যারা কঠোর হতে পারেনি, তাদের সবার। তিনি বলেন, জনগণ এখন আর ঘুমিয়ে নেই। যে জাতি বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিতেও ভয় পায় না, তাদের দাবিয়ে রাখা অসম্ভব।


তিনি আরও বলেন, যারা হাদির বুকে গুলি চালিয়েছে তারা কোনো দলের বন্ধু নয়, তারা দেশের শত্রু, ইনসাফের শত্রু।

অথচ প্রশাসন লাটিমের মতো ঘটনা ঘোরাচ্ছে, একের পর এক নতুন চরিত্র হাজির করছে, কিন্তু প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি নেই। এতে প্রশাসনের সামর্থ্য আছে কি না, না ইচ্ছার ঘাটতি, সে প্রশ্ন তুলেছেন তিনি।

মীর স্নিগ্ধ হুঁশিয়ারি দিয়ে বলেন, এই বিচার যদি না হয়, যদি টালবাহানা দেখি, মনে রাখবেন,এই বাংলার মানুষ যখন ফুঁসে ওঠে তখন কোনো জেলখানা, কোনো বুলেট তাদের আটকাতে পারে না। মজলুমের চোখের পানি আর শহীদের রক্ত এক হলে কোনো নড়বড়ে মসনদ টিকবে না।

তিনি বলেন, জনগণ কারও গোলামি করতে আসেনি, তারা এসেছে হক আদায় করতে।
তাই হাদি ভাইয়ের হত্যার বিচার হতেই হবে, এটা অনুরোধ নয়, এটা এই মাটির দাবি। ইনসাফ কায়েম করতে হবে, না হলে ক্ষমতার গদি ছাড়তেই হবে, এখানে মাঝখানের কোনো রাস্তা নেই বলে তিনি মন্তব্য করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT