আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

তিন মাসে ৩০ মিনিটও শিশুসন্তানকে কোলে নিতে পারেননি হাদি!

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :

দেশের জন্য এবং 'জুলাই স্পিরিট' বাঁচিয়ে রাখতে লড়াই চালিয়ে যাওয়া মানুষটি আর সত্য উচ্চারণে জ্বলে উঠবেন না। আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এ প্রজন্মের বীর যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি।

জুলাইয়ের চেতনাকে ধারণ করে হাদি তাঁর শেষ রক্তবিন্দু দিয়ে লড়ে গেছেন। এই লড়াইয়ের ব্যস্ততায় নিজের মাত্র ১০ মাস বয়সী সন্তানের সঙ্গেও তাঁর ঠিকঠাক দেখা হতো না। বিভিন্ন সাক্ষাৎকারে এই নিয়ে নিজের গভীর আক্ষেপের কথা জানিয়ে গেছেন তিনি।


এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদকে দেওয়া এক সাক্ষাৎকারে হাদি তাঁর ব্যক্তিগত জীবনের সেই কষ্টের কথা শেয়ার করেছিলেন। যা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। সেই ভিডিও ক্লিপসে অশ্রুসজল চোখে হাদিকে বলতে শোনা যায়:

"আমার বাচ্চাটারে তিন মাসে ৩০ মিনিটও আমি কোলে নিতে পারি নাই। আমার ওয়াইফ মাঝে মধ্যে মজা করে বাচ্চাকে বলে— ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তোমার সঙ্গে দেখা করতে আসছে।"

তিনি আরও বলেছিলেন, "ভাইয়া, আল্লাহ যদি আমাকে নিয়ে যান, আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রাইখেন। আমার সারা জীবনের যেটুকু সততা, সাহস আর লড়াই—তার সমস্ত শক্তি আমার আব্বা। আমি যদি সততার সাথে কিছু করতে পারি, তবে আমার ছেলে, পরিবার আর ইনকিলাব মঞ্চের ভাইবোনদের আল্লাহই দেখবেন।"


গত ১২ ডিসেম্বর গণসংযোগের জন্য রাজধানীর বিজয়নগর এলাকায় গেলে চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলিটি তাঁর মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। এরপর ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর এবং সবশেষে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মারা যান।


ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। বিমানবন্দর থেকে তাঁর মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে। দেশের এই লড়াকু সন্তানের স্মৃতি রক্ষার্থে ছাত্র-জনতা ইতোমধ্যে শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ হিসেবে ঘোষণা করেছে।

দেশের মানুষ আজ গভীর শোক ও শ্রদ্ধায় স্মরণ করছে এই অমর নায়ককে, যার একমাত্র চাওয়া ছিল দেশের মুক্তি এবং পরিবারের নিরাপত্তা।

 

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT