আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালে জেন্টল পার্ক শোরুমে গ্রাহক হয়রানির অভিযোগ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল অফিস বরিশাল সদর রোডে অবস্থিত জেন্টল পার্ক শোরুমের বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে অসদাচরণ, প্রতারণা এবং ভ্যাট ও কর সংক্রান্ত অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগী ক্রেতার অভিযোগের ভিত্তিতে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

অভিযোগকারীদের মধ্যে হাসিনা বেগম নামের এক ক্রেতা জানান, শোরুমটি থেকে পণ্য কেনার পর তিনি পণ্যের মান ও নির্ধারিত দামের সঙ্গে বাস্তব অবস্থার অসামঞ্জস্য লক্ষ্য করেন। বিষয়টি জানাতে শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনো সন্তোষজনক সমাধান না দিয়ে তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ করেন তিনি।

এছাড়াও ভ্যাট ও কর সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ উঠে এসেছে। অভিযোগকারীদের দাবি, অনেক ক্ষেত্রে শোরুম থেকে বৈধ রশিদ দেওয়া হয় না এবং প্রকৃত মূল্য গোপন রেখে পণ্য বিক্রি করা হচ্ছে, যা আইন পরিপন্থী।

ভুক্তভোগী হাসিনা বেগম বলেন,“একজন সাধারণ ক্রেতা হিসেবে আমি ন্যায্য আচরণ ও সঠিক সেবা আশা করেছিলাম। কিন্তু প্রতারণার শিকার হয়ে এখন সংশ্লিষ্ট দপ্তরের দ্বারস্থ হয়েছি।”

এ বিষয়ে জেন্টল পার্ক শোরুম কর্তৃপক্ষের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা প্রয়োজন। তারা বলছেন, দ্রুত প্রশাসনিক তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করা না হলে ভবিষ্যতে আরও গ্রাহক প্রতারণার শিকার হতে পারেন।

অভিযোগকারীরা জানিয়েছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে—এমনটাই প্রত্যাশা করছেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT