আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

কুকুর পালা কি জায়েজ?

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১২ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

কুকুর সবার পরিচিত প্রাণী। কুরআন ও হাদিসে কুকুরের প্রসঙ্গ একাধিকবার এসেছে। 

আল্লাহ তাআলা কুরআনে বলেন—“পৃথিবীতে বিচরণশীল যত প্রাণী আছে আর যত পাখি দুই ডানা মেলে উড়ে বেড়ায়, তারা সবাই তোমাদের মতো একেক জাতি।” (সুরা আনআম : ৩৮)

আসহাবে কাহাফের কাহিনীতেও কুকুরের উল্লেখ আছে। তারা যখন গুহায় আশ্রয় নিয়েছিল, তখন তাদের কুকুর দরজায় শুয়ে পাহারা দিচ্ছিল। (সুরা কাহাফ: ১৮, ২২)

কুকুর পালনের হুকুম

শরীয়তে বিনা কারণে, শখ করে কুকুর পোষা হারাম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন—“যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারি কুকুর ছাড়া অন্য কুকুর পালে, তার আমল থেকে প্রতিদিন দু’ কিরাত পরিমাণ সওয়াব কমে যায়।” (বুখারি ৫৪৮২, মুসলিম ১৫৭৫)

তবে শিকার, গবাদি পশু বা শস্যক্ষেত পাহারা দেওয়ার জন্য কিংবা বাড়িঘর রক্ষার প্রয়োজনে কুকুর পালন করা জায়েজ। এ অবস্থায় ফেরেশতা প্রবেশে বাঁধা হয় না।

কুকুর ঘরে রাখলে ফেরেশতা প্রবেশ করে কি?

হাদিসে আছে—“যে বাড়িতে কুকুর থাকে ও প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করে না।” (বুখারি ৩২২৫, ইবনে মাজাহ ৩৬৪৯)

তবে পাহারাদার কুকুরের ক্ষেত্রে এর ব্যতিক্রম রয়েছে।

কুকুর স্পর্শ করা ও কোলে নেওয়া

কুকুরের লালা নাপাক। শরীরে বা কাপড়ে লাগলে নামাজের আগে ধুয়ে ফেলা জরুরি। অযথা কোলে নেওয়া বা আদর করা জায়েজ নয়।

কুকুর হত্যা করা যাবে কি?

মানুষের জন্য ক্ষতিকর হলে বা পাগলা কুকুর হলে হত্যা করা জায়েজ। তবে বিনা কারণে হত্যা করা হারাম। (বুখারি ৩০৮০, ইবনে মাজাহ ৩০৮৯)

কুকুরকে দয়া করা:

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এক পতিতা নারী একটি পিপাসার্ত কুকুরকে পানি পান করানোর কারণে ক্ষমা লাভ করেছিল। সাহাবারা জিজ্ঞেস করলেন—“পশুপাখির সঙ্গেও কি সওয়াব আছে?”

তিনি উত্তর দিলেন—“হ্যাঁ, প্রত্যেক প্রাণীর সঙ্গেই সদ্ব্যবহারের বিনিময়ে সওয়াব রয়েছে।” (বুখারি ৩৩২১, মুসলিম ২২৪৫)

মোটকথা কুকুর আল্লাহর সৃষ্টি। তবে ইসলামে প্রয়োজন ছাড়া কুকুর পোষা অনুমোদিত নয়। কেবল শিকার, পাহারা বা জরুরি প্রয়োজনে কুকুর রাখা জায়েজ। শখের বসে কুকুর পোষা, কোলে নেওয়া বা অতিরিক্ত স্নেহ দেখানো ইসলামসম্মত নয়।

সূত্র: আল কুরআন : সুরা আনআম ৩৮, সুরা কাহাফ ১৮, ২২, সহিহ বুখারি: হাদিস ৩২২৫, ৫০৮১, ৫৪৮২, ৩০৮০, ৩৩২১, সহিহ মুসলিম: হাদিস ১৫৭৫, ২২৪৫, ৩৮৯, সুনানে ইবনে মাজাহ: হাদিস ৯৫২, ৩৬৪৯, ৩০৮৯, ফতোয়ায়ে আলমগিরি ৪/২৪২; ফতোয়াতে মাহমুদিয়া ১৮/২৬৪

উত্তর দিয়েছেন- মুফতি সফিউল্লাহ, উস্তাযুল হাদিস, জামিয়া মিফতাহুল উলুম নেত্রকোনা


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT