আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

বরিশালে মিছিলে মিছিলে উত্তাল

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :

জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসেনানী, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে উত্তাল হয়ে উঠেছে গোটা বরিশাল জেলা। দ্বিতীয় দিনের ন্যায় শুক্রবার সকালে ছাত্র-জনতা বরিশাল নগরীর নথুল্লাবাদের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনের সড়কে বিক্ষোভ সমাবেশ করে। পরে মহাসড়কের ওপর ছাত্র-জনতা জুমার নামাজ আদায় শেষে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করে। এছাড়াও নগরীসহ জেলার প্রতিটি উপজেলার মসজিদে বাদ জুমা ওসমান হাদির বিদেহী আত্মার চিরশান্তি কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। অপরদিকে ঢাকা-বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে মহাসড়ক অবরোধ করে টায়ার জ¦ালিয়ে বিক্ষোভ করেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মহাসড়কের চৌমাথা এলাকায়ও একই কর্মসূচি পালন করা হয়। আন্দোলনে উত্তাল হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ছাড়া বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত বারোটার দিকে বিভাগীয় কমিশনারের বাসভবনের সামনের সড়কে এসে অবস্থান নিয়ে স্লেøাগানে স্লোগানে বিপ্লবী শহীদ ওসমান হাদির খুুুুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। বরিশালের কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। সড়ক অবরোধ তুলে নিয়ে মহাসড়ক ত্যাগ করায় যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT