আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

মাসুদুর হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পটুয়াখালীর সাবেক মেয়র মহিউদ্দিন

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

রাজধানীর বাড্ডা থানা এলাকায় হাফেজ মো. মাসুদুর রহমানকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মাসুদুর রহমানকে গুলি করে হত্যার ঘটনায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে তিনি এ তথ্য দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ১৯ জুলাই বাড্ডা থানাধীন লিংক রোডে আন্দোলনে অংশগ্রহণ করার সময় আসামিদের ছোঁড়া বুলেটে বুকে গুলিবিদ্ধ হন মাসুদুর রহমান। গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গত বছর ৯ নভেম্বর বাড্ডা থানায় এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মহিউদ্দিনের দেওয়া তথ্য যাচাই বাছাই করছেন ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা (ডিবি)। আজ চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক এ এন এম নুরুজ্জামান।

এদিকে আজ মহিউদ্দিনের আইনজীবী তার জামিনের আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। আবেদনে তদন্তকারী কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৪ সেপ্টেম্বর মহিউদ্দিন আহম্মেদকে আদালতের আদেশে চার দিনের পুলিশ হেফাজতে প্রাপ্ত হয়ে বিধি মোতাবেক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে মামলার ঘটনার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়াছে যা মামলার তদন্ত কাজে সহায়ক হবে।

এর আগে ২৩ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির বাসার সামনে থেকে মহিউদ্দিন আহম্মেদকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সদস্যরা। পরের দিন ২৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT