আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির বেশি আর্থিক প্রতারণার অভিযোগে মামলা

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১০ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপির বেশি আর্থিক প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। এতে নিজের নাম জড়ানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। তিনি মিথ্যা তথ্য ও মানহানিকর সংবাদ ছড়ানোর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন। অন্যদিকে প্রতারণার অভিযোগ প্রসঙ্গে রাজ কুন্দ্রা বলেছেন—আমি বলব, আর একটু অপেক্ষা করুন। আমরা এই জীবনে কোনো ভুল কাজ করিনি এবং করবও না। সত্যিটা খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে।

এদিকে শিল্পা শেঠির আইনজীবী এ তথ্যকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আমার মক্কেল ১০ বছর আগে কোনো ১৫ কোটি রুপি লেনদেন করেননি। যারা এ ধরনের ভুল তথ্য প্রচার করেছে, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনি পদক্ষেপ নেব।

আইনজীবী আরও বলেন, কোন উৎস থেকে এ ধরনের ভুল খবর ছড়ানো হচ্ছে, আমরা তা খুঁজে বের করার চেষ্টা করছি। যেসব সংবাদমাধ্যম ভুল তথ্য দিয়ে আমার মক্কেলের মানহানি করার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা করতে বাধ্য হব। যেহেতু মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।

উল্লেখ্য, রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটি রুপিরও বেশি প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগকারী দাবি করেছেন, এই টাকা চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে— শিল্পা শেঠি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT