আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

সরকারি কর্মকর্তা হয়েও গানের ভুবনে উজ্জ্বল আরিফ হোসেন বাবু

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৩১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: আরিফ হোসেন বাবু
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ আরিফ হোসেন বাবু বর্তমান সময়ে বাংলাদেশের জনপ্রিয় একজন গীতিকার ও সুরকার। গানের বিষয়ে কথা হল তার সাথে।

কেমন আছেন?

আলহামদুলিল্লাহ ভালো আছি।

আমরা জানি আপনি একজন সরকরি কর্মকর্তা।আপনি নিজেকে গানের মানুষ না একজন সরকারি কর্মকর্তা হিসেবে পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করেন?

-আসলে সরকারি চাকুরী আমার রুটি রুজি জোগায়, যেটা আমার পেশা। অন্যদিকে গান প্রাণের খোঁড়াক যোগায়, যেটাকে নেশাও বলতে পারেন। গানকে ভালোবাসি তাই ভালোবাসার জায়গাতে রেখেছি। শৈশবকাল থেকে গানটাকে ভালোবাসি তাই ছেড়ে দিতে পারিনি।

বরিশাল বরিশাল আপনার লেখা ও সুরে অত্যন্ত জনপ্রিয় একটি আঞ্চলিক গান। এ গানের পেছনের গল্প শুনতে চাই?

- আসলে বরিশাল বরিশাল গানটা বরিশালের প্রতি ভালোবাসা থেকেই করা। এ গানের শিল্পী কাজী শুভর বাড়িও বরিশাল। কাজী শুভ আমার বাল্যবন্ধু। একদিন কাজী শুভ এবং আমি মিলে প্ল্যান করলাম বরিশাল নিয়ে একটা গান করা দরকার। পরবর্তীতে হলে গেল, শ্রোতারাও ভালোভাবে নিল এই আরকি।

 কতগুলো গান লিখেছেন এবং সুর করেছেন:

-তিনশোর কাছাকাছি রেকর্ডিং শেষ হয়েছে, যার মধ্যে দুইশো এর মতো রিলিজ হয়েছে বাকিগুলো রিলিজের অপেক্ষায় রয়েছে। বর্তমানে অনেকগুলো গানের কাজ চলমান রয়েছে। বেতার, টেলিভিশন ও নাটকের জন্য কিছু গান লিখেছি।

কোন ধরনের গান লিখতে বেশি ভালো লাগে?

সব ধরনের গানই লেখা হয়েছে, তবে ফোক গানটা বেশি টানে।

আপনিতো নিজেও গান করেন, এ যাবৎ কতগুলো মৌলিক গানে কন্ঠ দিয়েছেন?

- শখ করে দু একটা গাই আরকি। আমার নিজের গাওয়া মৌলিক গান ত্রিশ টির মতো।

গান নিয়ে পরিকল্পনার কথা বলুন

- নিদিষ্ট কোন পরিকল্পনা নেই। যতদিন ভালো লাগে লেখার চেষ্টা করবো। বর্তমানে ভালো গানের কদর নেই তাই কতদিন ভালো লাগে সেটাই দেখার বিষয়।

আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন।
- আপনাকেও ধন্যবাদ।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT