আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিনের অবৈধ সম্পদ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল অফিস বরিশাল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক সহকারী প্রকৌশলীর বিপুল সম্পদের তথ্য নিয়ে নগরজুড়ে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিযুক্ত প্রকৌশলীর নাম আল আমিন। অভিযোগ রয়েছে, সরকারি চাকরিতে মাত্র ২২ হাজার টাকা মূল বেতন পেলেও তিনি বরিশাল নগরীর রুপাতলি হাউজিং এলাকায় প্রায় ১৬ কোটি টাকা মূল্যের একটি ৯ তলা ভবনের মালিক।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছরের চাকরিজীবনে আল আমিনের নামে এবং নামে-বেনামে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ সম্পদ গড়ে উঠেছে বলে অভিযোগ উঠেছে। এর মধ্যে রুপাতলি হাউজিং এলাকার বহুতল ভবনটি সবচেয়ে বেশি আলোচনায় এসেছে। এছাড়া তার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের নামে একাধিক প্লট, ফ্ল্যাট এবং বিভিন্ন ব্যবসায়িক বিনিয়োগ রয়েছে বলেও দাবি স্থানীয়দের।

অভিযোগকারীদের দাবি, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে এসব সম্পদ অর্জন করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো তদন্ত হয়নি।

এদিকে সচেতন মহল মনে করছেন, বিষয়টি দ্রুত দুর্নীতি দমন কমিশন (দুদক)সহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT