আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

বরিশালে এক গৃহবধূর কোলজুড়ে ৫ নবজাতক

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশালে এক গৃহবধূ পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (০৬ অক্টোবর) দুপুরে বরিশাল হেমায়েতউদ্দিন ডায়াবেটিক হাসপাতালে সন্তান প্রসব করেন তিনি।সোমবার দুপুর ১টার দিকে লামিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূ বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে এ পাঁচ নবজাতকের জন্ম দিয়েছেন।

নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে।হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মশিউর রহমান জানিয়েছেন, মা ও নবজাতকরা বর্তমানে সুস্থ আছেন এবং হাসপাতালের পর্যবেক্ষণে রয়েছেন।

তিনি আরও বলেন, একসঙ্গে পাঁচজন নবজাতকের জন্ম বিরল হলেও সবকিছু স্বাভাবিকভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয়রা এ ঘটনাকে ‘অলৌকিক’ বলে অভিহিত করছেন। খবরটি ছড়িয়ে পড়ার পর হাসপাতাল ও আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষ নবজাতকদের একনজর দেখতে হাসপাতালের সামনে ভিড় জমাচ্ছেন।

নবজাতকদের মা লামিয়া আক্তার বাউফল উপজেলার চাঁদকাঠী গ্রামের বাসিন্দা। একসঙ্গে পাঁচ সন্তান জন্ম দেওয়ার ঘটনায় লামিয়ার এলাকায়ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাঁচ সন্তানের বাবা সোহেল হাওলাদার জানান, আল্ট্রাসনোগ্রাম করে ডাক্তার জানিয়েছিলেন তিন সন্তানের কথা। আজকে পাঁচজন সন্তান প্রসব করেছে। আমি খুব খুশি হয়েছি। দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমার সন্তানেরা সুস্থ থাকেন।  

নবজাতকদের নানী জানান, আমার বড় মেয়ের একসঙ্গে পাঁচ সন্তান হয়েছে। এখন পর্যন্ত সবাই সুস্থ আছে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আবু জাফর জানান, পাঁচ নবজাতক ও প্রসূতি সুস্থ আছেন। তারপরও পাঁচ নবজাতককে আমরা শেবাচিম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করেছি।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT