আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

নোবেল শান্তি পুরস্কার :ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

চলতি বছরের শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন।

নরওয়ের নোবেল কমিটি শুক্রবার (১০ অক্টোবর) ভেনেজুয়েলায় গণতন্ত্র নিয়ে সংগ্রামের স্বীকৃতিস্বরুপে মাচাদোকে এ পুরস্কার দেয়।

নোবেল জেতার পর এক্স হ্যান্ডেলে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। তিনি সেখানে লিখেছেন, আমি এ পুরস্কারটি ভেনেজুয়েলার যন্ত্রণার মধ্যে থাকা জনগণ ও আমাদের আন্দোলনে ট্রাম্পের সিদ্ধান্তমূলক সমর্থনের উদ্দেশ্যে উৎসর্গ করছি। ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেছেন মাচাদো। পরে ডোনাল্ড ট্রাম্প এ তথ্য সাংবাদিকদের জানান। খবর রয়টার্সের

ট্রাম্প বলেন, নোবেলজয়ী মারিয়া তাকে ফোন করেছেন ও বলেছেন যে তিনি তার সম্মানে পুরস্কারটি গ্রহণ করেছেন।

শুক্রবার সন্ধ্যায় নোবেল সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প সরাসরি কমিটির সিদ্ধান্তের সমালোচনা করেননি।  তিনি বেশ কয়েকটি যুদ্ধ সমাধানের জন্য নিজেকে কৃতিত্ব দেন ও তাই তার পুরস্কারটি প্রাপ্য ছিল বলে জানান।

এদিকে ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।

ভেনেজুয়েলার বিরোধী দলের আপসহীন নেত্রীকে পুরস্কার দেওয়ার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউজ বলেছে, শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে। ট্রাম্প নোবেল না জিতলেও তিনি শান্তির জন্য কাজ করে যাবেন।

এক বিবৃতিতে তারা বলেছেন, ট্রাম্প শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধ, জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন। তার আছে মানবিক হৃদয়। তার মতো আর কেউ হবে না, যিনি তার নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নড়াতে পারেন। নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT