আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে সরকার: সাইফুল হক

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

দেশে গত ১৪ মাস ধরে তরুণ যুবাদের দ্রোহের আগুনে পানি ঢেলে দেওয়া হয়েছে মন্তব্য করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সরকার পতিত সরকারের ছেড়া জুতা পায়ে দিয়ে হাঁটার চেষ্টা করছে। কারও কারও ক্ষমতা টিকিয়ে রাখতে যুবশক্তিকে মবসন্ত্রাসসহ নানা অপরাধমূলক কাজে ব্যবহার করা হচ্ছে। এজেন্ডা গুটিয়ে এনে সরকারকে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে সকল মনোযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

বিপ্লবী যুব সংহতির আহ্বানে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় যুব কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে সাইফুল হক এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, আমাদের সমর্থিত অন্তর্বর্তী সরকার পতিত সরকারের ছেঁড়া জুতা পায়ে দিয়ে চলার চেষ্টা করছে। তাদের কারও কারও মধ্যে ছোট ছোট হাসিনা হয়ে ওঠার কর্তৃত্ববাদী প্রবণতা দেখা যাচ্ছে। ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যুত্থানে তরুণ যুবারা দ্রোহের যে আগুন জ্বেলে দিয়েছিন গত ১৪ মাস ধরে সরকার তাতে কেবল পানি ঢেলে চলেছে। তরুণ যুবারা ধারাবাহিকভাবে প্রতারিত হয়ে আসছে।

গণঅভ্যুত্থানে যুবারা অধিকার প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখেছিল গত এক বছরে তা হতাশায় পর্যবসিত হয়েছে। গত এক বছরে সরকার পরিবর্তনের সম্ভাবনার অনেকখানি খেয়ে ফেলেছে। অনেকেই তরুণদের ব্যবহার করেন, কিন্তু তাদের অধিকার দিতে চান না। নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতেই তারা যুবশক্তিকে মবসন্ত্রাসহ নানা অপকাজে ব্যবহার করে আসছে।

অবস্থার পরিবর্তনে তরুণ যুবশক্তিকে রাজপথে জেগে থাকার আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, তরুণ যুবারা কোনভাবেই তাদের প্রতিবাদ প্রতিরোধের আত্মাকে নষ্ট হতে দেবে না। সরকারকে তাদের জানা-অজানা এজেন্ডা গুটিয়ে এনে বিচার ও সংস্কারের প্রক্রিয়ায় আগামী ফেব্রুয়ারিতে অবাধ জাতীয় নির্বাচন অনুষ্ঠানেই যাবতীয় মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। ফেব্রুয়ারির নির্বাচন ঝুঁকিতে পড়লে দেশ অভূতপূর্ব বিপদের মধ্যে নিক্ষিপ্ত হবে।

বিপ্লবী যুব সংহতির আহ্বানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে আট শতাধিক যুব প্রতিনিধি দিনব্যাপী এই কনভেনশনে অংশগ্রহণ করেন। ‘যুবপ্রাণ জাগিয়ে তুলুন, অধিকার ও ইনসাফ প্রতিষ্ঠা করুন’ এই মূল স্লোগানে যুব কনভেনশন অনুষ্ঠিত হয়।

এর আগে সকালে সমবেতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে কনভেনশন শুরু হয়। কনভেনশনে শোক প্রস্তাব পেশ করেন যুবনেতা রাশেদুল ইসলাম রাসেল।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT