আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশাল মহানগর ছাত্রদল নেতার বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট: বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আরিফুর রহমান মিঠুর বাসভবনে দুর্বৃত্তদের ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) গভীর রাতে নগরীর কাউনিয়া সেকশন রোড (৭ নং ওয়ার্ড) অবস্থিত তার বাসায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানায়- রাতের অন্ধকারে একদল মুখোশধারী দুর্বৃত্তরা মিঠুর বাড়িতে প্রবেশ করে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এবং পরবর্তীতে আগুন ধরিয়ে দেয়। এতে পুরো ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের ভেতরে থাকা টেলিভিশন, ফ্রিজ, আসবাবপত্রসহ সব মালামাল লুট করে নেওয়া হয়, পাশাপাশি নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার চুরি করা হয়েছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঘরের সর্বত্র আগুনের চিহ্ন, ভাঙচুর হওয়া মালামাল ও পুড়ে যাওয়া আসবাবপত্র পড়ে আছে। ঘটনার সময় মিঠু ও তার পরিবারের কেউ বাসায় উপস্থিত না থাকায় বড় ধরনের প্রাণহানি থেকে বেঁচে যান তারা।

ভুক্তভোগী ছাত্রদল নেতা আরিফুর রহমান মিঠু জানান, আমাকে হত্যার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। আমাকে না পেয়ে দুর্বৃত্তরা আমার সম্পদ ও ঘরবাড়ি ধ্বংস করেছে।”

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান খান ফারুক বলেন, কিছু দুষ্কৃতকারী ও আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বিএনপির ভেতর বিভাজন সৃষ্টির উদ্দেশ্যে এ ন্যাক্কারজনক হামলা চালিয়েছে। আমরা আশা করি, আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে।”

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইসমাইল হোসেন বলেন, এখন পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT