আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

শেরপুরের নালিতাবাড়ীতে পিডিবির তার চুরি: গ্রেপ্তার-৯

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন: শেরপুরের নালিতাবাড়ীতে পিডিবির তার চুরি: গ্রেপ্তার-৯
📸 ফটো কার্ড জেনারেটর



মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে (পিডিবি) প্রকল্পের প্রায় অর্ধকোটি টাকার তার চুরি করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ওই প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠানের ৯ কর্মকর্তা-কর্মচারী।

রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে নালিতাবাড়ীর কালিনগর বাইপাস এলাকায় ঠিকাদারের ভাড়া ডিপো থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ২ ড্রাম তার, একটি ট্রাক ও একটি পিকআপ জব্দ করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, ফরহাদ (৩২ ), রফিকুল ইসলাম (৪৫) শাকিল (২২) রঞ্জু (২৭) মোবারক (৩৫) তৈয়ব আলী (৩৪) সিয়াম হাসান (২০) আব্দুস সাত্তার (৩২) ও মোফাজ্জল হোসেন (২৪)। জানা গেছে, পিডিবি উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক লাইনের কাজ করছে  এমআরএম ইন্টারন্যাশনাল।

 ঢাকার পান্থপথের ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজ এবছরের ডিসেম্বরে শেষ হবার সময় সীমা থাকলেও বছরের শুরুতেই শেষ হয়ে যায়। উদ্বৃত্ত নতুন ও পুরনো ক্যাবল পিডিবি’র কাছে হস্তান্তরের নিয়ম।

কিন্তু ওইসব ক্যাবল গোপনে সরিয়ে ফেলতে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা গোপনে রোববার ভোরে চেষ্টা  চালালে জনৈক হুমায়ুন কবীর হিমেলের জায়গায় ভাড়ায় নেয়া ডিপো থেকে লাইট বন্ধ করে উদ্বৃত্ত ২৪ ড্রাম নতুন ক্যাবল ট্রাকে লোডের চেষ্টা চলছিল। দুই ড্রাম ট্রাকে তোলার পরই স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেন।

পুলিশ ট্রাকে লোড করা দুই ড্রাম কেবল, একটি ট্রাক ও একটি পিকআপসহ ৯ জনকে আটক করে।

এদিকে, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রোববার দুপুরে থানায় এলেও তারা মামলা করতে অপারগতা প্রকাশ করেন। একপর্যায়ে পুলিশের চাপে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে আসাদুজ্জামান বাদী হয়ে অভিযোগ দায়ের করেন। পরে মামলা গ্রহণ করে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের অপর প্রতিনিধি শাওন জানান, দুর্বৃত্তরা তাদের অগোচরে ক্যাবল চুরির চেষ্টা করছিল। জড়িতরা তাদের প্রতিষ্ঠানের নিয়োগকৃত কি না, জানতে চাইলে তিনি সদুত্তর দিতে পারেননি।

তবে গ্রেপ্তারকৃত শ্রমিকরা জানিয়েছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের নির্দেশে তারা ক্যাবলগুলো ভালুকায় নিয়ে যাচ্ছিলেন।

নালিতাবাড়ী আবাসিক প্রকৌশলী আব্দুল মোমিন বলেন, ক্যাবলগুলো পিডিবি’র। চুরি করা অন্যায়।

নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা জানান, ক্যাবলগুলো চুরির উদ্দেশ্যেই যথাযথ প্রক্রিয়া মেনে জমা না দিয়ে ভোরে গোপনে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছিল। খবর পেয়ে আলামতসহ জড়িত ৯ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT