আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

জাতীয় সংসদ নির্বাচন: ২৩৭ আসনে বিএনপি প্রার্থীর নাম ঘোষণা

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ৪ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে বিএনপি। আজ দুপুরে দলটির সর্বোচ্চনীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এসব প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়। আজ সন্ধ্যায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন।

সম্ভাব্য প্রার্থীদের মধ্যে-  বগুড়া-৭, ফেনী-১ ও দিনাজপুর-৩ আসনে দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বগুড়া-৬ আসনে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ঠাকুরগাঁও-১ আসনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নাম রয়েছে।

অন্যান্য আসনের প্রার্থীদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হচ্ছেন- যশোর-৪ টিএস আইয়ুব, খুলনা-২ নজনরুল ইসলাম মঞ্জু, খুলনা-৬ মনিরুল ইসলাম, নেত্রকোনা-৪ আবু তাহের তালুকদার, ঢাকা-৮ মির্জা আব্বাস, ঢাকা-১১ এম এ কাইয়ুম, ঢাকা-১৬ হামিদুল হক, কুমিল্লা-১১ মো. কামরুল হুদা, চট্টগ্রাম-১০ আমির খসরু মাহমুদ চৌধুরী, সিরাজগঞ্জ-২ ইকবাল হাসান মাহমুদ টুকু, ভোলা-৩ মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঢাকা-৩ গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা-৬ আসনে ইশরাক হোসেন, নেত্রকোণা-৪ লুৎফুজ্জামান বাবর, গোপালগঞ্জ-৩ এসএম জিলানী, ঢাকা-১৪ সানজিদা আক্তার তুলি, লক্ষীপুর-৩ শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, কুমিল্লা-১ ড. খন্দকার মোশাররফ, কক্সবাজার-৩ সালাহউদ্দিন আহমদ, ফেনী- আব্দুল আউয়াল মিন্টু, চাঁদপুর-১ আ ন ম এহছানুল হক মিলন, কিশোরগঞ্জ-৩ ফজলুর রহমান ও সিলেট-২ তাহসিনা রুশদী লুনা (গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী),

আজকের সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম), আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিতি ছিলেন।

২৩৭ আসনে পূর্ণাঙ্গ তালিকা দেখতে এখানে ক্লিক করুন।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT