আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

জবুথবু ঠাকুরগাঁও, দিশেহারা প্রান্তিক কৃষক

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ জানুয়ারী ২০২৬
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর অনলাইন নিউজ :

পৌষের হাড়কাঁপানো শীতে কার্যত স্থবির হয়ে পড়েছে উত্তরের জনপদ। কুয়াশার চাদর আর হিমেল বাতাসের দাপটে ঠাকুরগাঁওয়ে জনজীবন এখন বিপর্যস্ত। রোববার (১১ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। 

বৃহস্পতিবার সকাল থেকেই উত্তুরে হাওয়ার ঝাপটায় থমকে গিয়েছিল জনপদ। আজ রোববার ঘড়ির কাঁটা দশটা পেরোনোর পর সূর্যের দেখা মিললেও শীতের তীব্রতা কমেনি একরত্তি। একদিকে কনকনে ঠান্ডা, অন্যদিকে ফসলের মড়ক— দুই সাঁড়াশি চাপে এখন নাভিশ্বাস উঠার জোগাড় প্রান্তিক মানুষের।  

স্থানীয় কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, ভোররাতে পারদ আরও তলানিতে ঠেকেছিল। দিনভর সূর্যের সঙ্গে কুয়াশার লুকোচুরি চললেও হিমেল হাওয়ার দাপটে কাবু আপামর জেলাবাসী। 

মথুরাপুর পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর বলেন, এই কামড়ানো শীতে এক চিলতে রোদ যেন স্বর্গসুখের মতো। তবে সেই সুখ দীর্ঘস্থায়ী হচ্ছে না বিকালের পরেই নামা হাড়হিম ঠান্ডার দাপটে।

প্রকৃতির এই রুদ্ররূপে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি অর্থনীতি। ঘন কুয়াশা আর শৈত্যপ্রবাহের জোড়া ফলায় মাঠের পর মাঠ সবজি এখন ধ্বংসের মুখে। 

সদর উপজেলার বেগুনবাড়ি গ্রামের কৃষক তোফাজ্জল হোসেনের কণ্ঠে ঝরে পড়ল একরাশ হতাশা। তিনি জানালেন, কুয়াশার জেরে বেগুন খেতে মড়ক লেগেছে। ফলন নেই বললেই চলে, বাধ্য হয়ে অনেক চাষি গাছ উপড়ে ফেলছেন। 

রেহাই পায়নি আলুও। জেলা কৃষি দপ্তর সূত্রের খবর, বহু জমিতেই থাবা বসিয়েছে মারণ ‘লেট ব্লাইট’ রোগ। সবজি বিক্রেতা আব্দুল কুদ্দুসের আশঙ্কা, জোগানে টান পড়ায় বাজারে খুব শীঘ্রই আকাশছোঁয়া হতে পারে বেগুন ও শিমের দাম।

ভোর থেকে কুয়াশার চাদরে ঢাকা থাকছে চরাচর। সকাল সাড়ে দশটার পর কুয়াশা সরিয়ে সূর্যের তেজ কিছুটা বাড়লে জনজীবনে চাঞ্চল্য ফিরছে ঠিকই, কিন্তু হিমেল হাওয়ার দাপট বজায় থাকছে সারাদিন। সব মিলিয়ে, হাড়কাঁপানো ঠান্ডার সঙ্গে ফসলের লোকসান— এই দুইয়ের যাঁতাকলে পিষ্ট হয়ে আর্তনাদ করছেন ঠাকুরগাঁওয়ের সাধারণ খেটে খাওয়া মানুষ।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT