আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বরিশালে বিএনপি'র লিফলেট বিতরণ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট:  আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র পুনর্গঠনে ৩১ দফা” প্রচার ও জনগণের মাঝে তুলে ধরতে আজ বরিশালের প্রত্যন্ত অঞ্চলে লিফলেট বিতরণ করা হয়েছে।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে শহর থেকে গ্রাম প্রতিটি মানুষের কাছে ৩১ দফা তুলে ধরতেই তৃণমূল নেতৃবৃন্দ এ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

তারই ধারাবাহিকতায় বরিশাল সদর উপজেলা বিএনপির আয়োজনে  রোববার বিকেল চারটায় বরিশাল সদর উপজেলার সাহেবের হাট এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। 

এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, পাঁচবারের এমপি, সাবেক হুইপ ও সাবেক মেয়র এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।

লিফলেট বিতরণকালে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা হচ্ছে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয় এটি হচ্ছে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের দিক নির্দেশনা।

লিফলেট বিতরণ কালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। এ সময় তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা মিছিল করে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন, যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন, সদস্য সচিব আব্বাস উদ্দিনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। 


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT