আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বেতুয়া লঞ্চ টার্মিনাল চালু হলে সুবিধা পাবে ৬ লক্ষাধিক মানুষ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

ভোলা বেতুয়া বন্দরে উপকূলীয় দ্বীপ জেলা ভোলার একমাত্র দৃষ্টিনন্দন লঞ্চ টার্মিনাল। ভোলার সর্ব দক্ষিণের উপজেলা চরফ্যাশনে তিনতলা বিশিষ্ট এই টার্মিনারের নির্মাণকাজ শেষ।যেকোন সময়ে উদ্বোধন হবে।

১ হাজার ১০৬ দশমিক ৩১ বর্গ কিলোমিটার আয়তন নিয়ে বেতুয়া লঞ্চঘাটে এই টার্মনাল করা হয়েছে। জেলা সদর ভোলা থেকে অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে চরফ্যাশনের দূরুত্ব দেড়শ’ কিলোমিটার। চরফ্যাশনের ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্যের মোকাম রাজধানীর সাথে।ঢাকার সাথে তাদের যোগাযোগের একমাত্র মাধ্যম হচ্ছে লঞ্চ।

চরফ্যাশন থেকে ঢাকাগামী লঞ্চঘাট ৪টি লঞ্চঘাট রয়েছে। তারমধ্যে বেতুয়া লঞ্চঘাট যাত্রীবহুল। বিগত সরকার আমলে বেতুয়া বন্দর ঘোষণার পরে অবকাঠামো উন্নয়নে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে টার্মিনালের কাজ শুরু হয়।

২০২৩-২৪ অর্থ বছরে ৫ কোটি টাকা ব্যয়ে এই টার্মিনালের প্রকল্প গ্রহণ করা হয়।অন্তর্বতীকালীন সরকারের নৌ উপদেষ্টা (অব:) ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন টার্মিনালের উদ্বোধন করবেন।

২০২৫ সালের ৩০ জুন নির্মাণ কাজ শেষ হওয়ার পরে নৌ মন্ত্রণালয়ের কাছে কাজ বুঝিয়ে দেয় সংশ্লিস্ট ঠিকাদার।

আসলামপুর ইউনিয়নে অবস্থিত মেঘনা নদীর পশ্চিম পাড়ে ৮ শতাংশ জমির উপর সাড়ে ৩ হাজার স্কয়ার ফিটের ৩ তলা বিশিষ্ট আধুনিক বেতুয়া লঞ্চ টার্মিনাল। উন্নত প্রযুক্তি ও অবকাঠামো নির্মাণ শৈলী রয়েছে টার্মিনাল ভবনে। এছাড়াও যাত্রীদের অপেক্ষার জন্য আরামদায়ক ভিআইপি ওয়েটিংরুম, বিশ্রামাগার, সহজ প্রবেশাধিকার এবং রেস্টুরেন্ট, স্যানিটেশন ব্যবস্থা ও যাত্রী নিরাপত্তার আনসার ও মনিটরিং ব্যবস্থাপনা রয়েছে। পাশাপাশি টার্মিনাল থেকে নিরাপদে পন্টুন ও লঞ্চে ওঠানামার জন্য রয়েছে নির্মিত হয়েছে আধুনিকমানের গ্যাংওয়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র বরিশাল বিভাগীয় নির্বাহী প্রকৌশলী মো. রবিউল আলম বলেন, ৫ কোটি টাকা ব্যয় হয়েছে। যাত্রীসেবার মান বৃদ্ধিতে সংস্থার প্রকল্পে এই ভবনটি বাস্তবায়ন করা হয়েছে। আধুনিক এ ভবনে উন্নত পন্টুন ও গ্যাংওয়ে নৌ-যোগাযোগ ব্যবস্থাকে আরও সহজ ও নিরাপদ এবং আরামদায়ক করা হয়েছে। জুন মাসে টার্মিনালের কাজ শেষ সম্পন্ন হয়েছে।



কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT