আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

অপসোনিন শ্রমিকদের সড়ক অবরোধ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ২ নভেম্বর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বরিশাল খবর  রিপোর্ট:   শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বরিশালে পঞ্চম দিনের মতো বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে অপসোনিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের শ্রমিকরা। আজ রোববার (২ নভেম্বর) সকাল থেকেই কারখানার সামনের সড়ক অবরোধ করে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা।

এ সময় চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়। তাদের বিক্ষোভে সংহতি প্রকাশ করে বরিশালের অন্যান্য কল কারখানার শ্রমিকরাও।

অপসোনিনের স্টেরিপ্যাক বিভাগের কার্যক্রম বন্ধ হওয়ায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ভুক্তভোগী শ্রমিকরা বলছেন-তাদের একেকজনের বেতন ১২ থেকে ১৬ হাজার। তাদের বরখাস্ত করে কম টাকায় অন্য লোক নিয়োগ দেওয়া হবে।

বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, প্রথমে আমাদের তিন দিনের ছুটি দেওয়া হয়। পরে ডাকযোগে আমাদের কাছে পাঠানো চাকরি হারানোর নোটিশ পাই। চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে আমাদের মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। চাকরি ফিরে না পেলে পরিবার নিয়ে পথে বসতে হবে।

শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাসদের বরিশাল জেলা সমন্বয়কারী ডা. মণীষা চক্রবর্তী বলেন, অমানবিকভাবে এখানকার ৫০০ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। হঠাৎ কাজ হারিয়ে চরম বিপর্যয়ের মধ্যে পড়েছে তারা। তাই তাদের অধিকার আদায়ে বরিশালের সব শ্রমিক ঐক্যবদ্ধ হয়েছে।


কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT