আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছি: মাহিয়া মাহি

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

বছর দেড়েক আগে স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এরপর সোশ্যাল মিডিয়ায় দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। কয়েক দিন আগে রাকিব ও ছেলে ফারিশের সঙ্গে তোলা ছবি প্রকাশ করে নতুন করে আলোচনার জন্ম দেন মাহি।

ছবিটি প্রকাশের পর নেটিজেনদের প্রশ্ন-তাহলে কি এক হলেন মাহি-রাকিব? তবে মাহির বক্তব্য ভিন্ন। তিনি জানালেন, তাদের নাকি বিচ্ছেদই হয়নি।

বিচ্ছেদের বিষয়ে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহিয়া মাহি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না।’

বছর খানেক আগে এক সাক্ষাৎকারে মাহি জানিয়েছিলেন, তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হওয়ায় বিচ্ছেদ হচ্ছে। তখন তিনি বলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছিলাম। কিন্তু যখন দেখলাম চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন বন্ধুত্ব বজায় রাখাটাই ভালো মনে হয়েছে। রাকিব এখনো ফারিশের প্রতি খুব যত্নবান একজন বাবা।’

বিচ্ছেদের ঘোষণা প্রসঙ্গে মাহি বলেন, ‘সে সময় আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি; নিয়মিত যোগাযোগ হচ্ছে।’

বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় রাকিব সরকারের সঙ্গে তোলা ছবি নিয়মিত শেয়ার করতেন মাহি। তবে দীর্ঘ বিরতির পর গত সোমবার রাতে হঠাৎ স্বামী ও সন্তানের সঙ্গে তোলা দুটি ছবি পোস্ট করেন তিনি। ফেসবুকে ভালোবাসার ইমোজি দিয়ে মাহি লিখেন, “মাশা আল্লাহ।” এর ঠিক এক ঘণ্টা আগে একই ছবি পোস্ট করেন রাকিব সরকারও।

রাকিবের সঙ্গে একটি ছবি নিয়ে মাহি বলেন, “ছবিটি আমরা ভারতে তুলেছিলাম; তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে—তাই ভুল বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।

২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ধুমধাম করে সেই বিয়ের আয়োজন করা হয়। অপুর সঙ্গে মাহির সেই সংসার টিকেছিল পাঁচ বছর। অপুর সঙ্গে বিচ্ছেদের পর ২০২১ সালে রাকিব সরকারকে বিয়ে করেন অভিনেত্রী। দেড় বছর আগে ঘোষণা দেন রাকিবের সঙ্গেও তাঁর বিচ্ছেদ হয়েছে।

এদিকে মাহিয়া মাহিকে নিয়ে নতুন ছবির ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। তারা জানিয়েছে, ‘অন্তর্যামী’ নামের একটি সিনেমায় কাজ শুরু করছেন, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন মাহি।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT