আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
বরিশাল স্বাস্থ্যখাতে শত কোটি টাকার দুর্নীতি: পিপলাই পরিবারের টেন্ডার সিন্ডিকেট উন্মোচন Faruq Wasif’s Fraud: 2.4 Million Disappeared Through Fake Seminar and Journalists’ Forged Signatures ইত্তেহাদ নিউজ: আন্তর্জাতিক বাংলা অনলাইন সাংবাদিকতায় নির্ভরযোগ্য একটি সংবাদমাধ্যম দুর্নীতির বিরুদ্ধে সাহসী কণ্ঠ—কেন দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ইত্তেহাদ নিউজ বরিশাল সমবায় ব্যাংকের জমি দখল ও দুর্নীতির অভিযোগে উপ-নিবন্ধক মোহাম্মদ মোস্তফা আলোচনায় ইফতারে বৈষম্যের অভিযোগ: ভিআইপি ও সাধারণ কর্মচারীদের আলাদা মেন্যু, সমালোচনায় বরিশাল সিটি পিআইবিতে ভুয়া সেমিনারের নামে লাখো টাকা আত্মসাৎ, অনুসন্ধানে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য পিআইবিতে দুই দিনে ২৪ লাখ টাকার ভুয়া বিল: স্বাক্ষর জাল, ভাউচার ভুয়া, সাংবাদিকদের নাম ব্যবহার ইত্তেহাদ নিউজ (Etihad.news): সততা, নিরপেক্ষতা ও সাহসী সাংবাদিকতার নির্ভরযোগ্য অনলাইন প্ল্যাটফর্ম পবিপ্রবির উপ-উপাচার্য ড. এস এম হেমায়েত জাহানের বিরুদ্ধে গুগল স্কলার সাইটেশন জালিয়াতির অভিযোগ বরিশাল সিটি করপোরেশন নির্বাচন: বিএনপির মেয়র পদে মনোনয়ন নিয়ে আলোচনায় যারা পিআইবিতে মহাপরিচালক ফারুক ওয়াসিফের লুটপাট, কোটি কোটি টাকা আত্মসাৎ স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি?

বেলুচিস্তানে সেনা দপ্তরের কাছে বোমা হামলা, নিহত ১০

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

পাকিস্তানে সেনার সদর দপ্তরের কাছে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এবং এই হামলায় ৩২ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন বলছে, বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) এই বোমা হামলা হয়। ঘটনাস্থলের কাছেই পাকিস্তান সেনার ফ্রন্টিয়ার কোর (এফসি)-এর সদর দপ্তর।ডনের খবরে আরও বলা হয়, বিস্ফোরণ এতটাই জোরালো ছিল যে, আশপাশের বাড়িগুলিতে ফাটল ধরে গিয়েছে।

বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মুহাম্মদ কাকার জানিয়েছেন, নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে। আহতদের মধ্যে অন্তত ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের পর প্রদেশজুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এদিকে সিভিল লাইনস থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) আমিন জাফর জানান, বিস্ফোরণের পর আটজনের মরদেহ সিভিল হাসপাতালে আনা হয়েছে।

কোয়েটার স্পেশাল অপারেশনস বিভাগের সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) মুহাম্মদ বালুচ বলেন, মডেল টাউন থেকে ফ্রন্টিয়ার কর্পসের (এফসি) সদর দপ্তরের দিকে হালি রোডে একটি গাড়ি মোড় নেওয়ার সময় বিস্ফোরণটি ঘটে।

টেলিভিশন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা যায়, রাস্তায় শক্তিশালী বিস্ফোরণের সেই মুহূর্তটি স্পষ্টভাবে ধরা পড়েছে। ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তানি কর্তৃপক্ষ।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর সরফরাজ বুগতি ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে একে ‘সন্ত্রাসী হামলা’ বলে অভিহিত করেছেন। বেলুচিস্তান সরকারের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক পোস্টে তাকে উদ্ধৃত করে বলা হয়, ‘ঘটনার পর নিরাপত্তা বাহিনী দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে।’

তিনি আরও বলেন, ‘সন্ত্রাসীরা কাপুরুষোচিত কর্মকাণ্ডের মাধ্যমে জাতির সংকল্পকে দুর্বল করতে পারবে না। জনগণ ও নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগ বৃথা যাবে না। আমরা বেলুচিস্তানকে শান্তিপূর্ণ ও নিরাপদ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমি শহীদদের পরিবারের সঙ্গে সংহতি জানাই, তাদের পদমর্যাদা উন্নীত করার প্রতিশ্রুতি দিচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

পরে কোয়েটায় এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ঘটনাটিকে ‘আত্মঘাতী হামলা’ হিসেবে আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্টের সচিবালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ভারতের এজেন্ডা অনুযায়ী কাজ করা বিপথগামী চরমপন্থী ফিতনা-আল-খাওয়ারিজের কোয়েটায় আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাষ্ট্রপতি।’

নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সন্ত্রাসীদের বোঝাতে রাষ্ট্রপক্ষ ‘ফিতনা-আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ‘প্রেসিডেন্ট বলেছেন যে ফিতনা-আল-খাওয়ারিজ ও ভারতের স্বার্থরক্ষাকারী উপাদানগুলো পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। তিনি নিরাপত্তা বাহিনীর সময়োপযোগী ও কার্যকর প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন, যা সন্ত্রাসীদের বিদ্বেষপূর্ণ পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে।’

এছাড়া তিনি আহত এফসি সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং মাতৃভূমি রক্ষায় নিরাপত্তা বাহিনীর সাহস ও অঙ্গীকারের প্রশংসা করেন।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT