আজকের তারিখঃ | বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীন সাংবাদিকতায় জনপ্রিয় ইত্তেহাদ নিউজ ডিজিটাল ও স্মার্ট সাংবাদিকতায় ‘ইত্তেহাদ নিউজ’ বানারীপাড়ায় পরিত্যক্ত প্লাস্টিক রিসাইক্লিং: উদ্যোক্তা মো. ইউনুসের সফল গল্প নতুন লুকে সুনেরাহ বরিশাল কর বিভাগের স্টেনো টাইপিস্ট রতন মোল্লা দুর্নীতির শীর্ষে ডিপিএইচইতে পাঁচ কোটিতে প্রধান প্রকৌশলীর চেয়ার দখল বরিশালে নির্বাচনী সফরে আসছেন তিন রাজনৈতিক দলের প্রধান ইসি ওয়েবসাইট তথ্য ফাঁস: সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড বিষয়ে সত্য কি? বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সেলিনা বেগম ফের আলোচনায় স্বল্প বেতনে শতকোটি সম্পদের মালিক! বরিশাল পাউবোর সহকারী প্রকৌশলী আল আমিন ঝালকাঠি-২ আসন: স্বতন্ত্র প্রার্থী রাজ্জাক সেলিম যে প্রতিশ্রুতি দিলেন রাজাপুর এলজিইডি উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ ও বিল বাণিজ্যের অভিযোগ কুষ্টিয়া গণপূর্ত বিভাগের প্রকল্পে ভয়ংকর অনিয়মের অভিযোগ পরকীয়া থেকে প্রকল্প লুট: গণপূর্তের এক নির্বাহী প্রকৌশলীকে ঘিরে বিস্ফোরক অভিযোগ মোশাররফ করিম ও রাজকে নিয়ে তমার নতুন অধ্যায় মায়ের শাড়িতে নজর কাড়লেন তাসনিয়া ফারিণ সৈকতে পরীমনির রোদেলা ভাইব বিয়ে করলেন রাফসান-জেফার দীর্ঘ বিরতির কারণ জানালেন অপু বিশ্বাস গণপূর্ত অধিদপ্তর:একই সময়ে দুই দপ্তর থেকে বেতন নেওয়ার অভিযোগ

কেউ কেউ ফ্যাসিবাদের রোল প্লে করছে: ব্যারিস্টার ফুয়াদ

রিপোর্টারের নাম: বরিশাল খবর
  • সংবাদ প্রকাশের তারিখ : ১১ অক্টোবর ২০২৫
  • ৭৮১ বার
ছবির ক্যাপশন:
📸 ফটো কার্ড জেনারেটর

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ১৭৫৭ সালের ২৩ জুন যেমন বিশ্বাসঘাতকদের কারণে স্বাধীন নবাবি বাংলার পতন ঘটেছিল, আজও অনেকে সেই একই ভূমিকায় অবতীর্ণ হচ্ছে। কেউ জাতীয়তাবাদের ভেতর থেকে, কেউ ইসলামি দলের ছদ্মবেশে ফ্যাসিবাদের রোল প্লে করছে। যারা বাংলাদেশকে বিক্রি করে দিতে চাইছে, তাদের চিহ্নিত করতে হবে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় মানিকগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠসংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে “দায় ও দরদের ভিত্তিতে বাংলাদেশ ২.০ গড়ার প্রত্যয়” শীর্ষক জুলাই গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, “যারা এস আলমের টাকায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে, তারা শহীদ সাদ, মুগ্ধ, আবু সাঈদসহ ১৪০০ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি পার্টি মানিকগঞ্জ জেলা শাখার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শহীদ আফিকুল ইসলাম সাদের পিতা শফিকুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শ্যাডো কমিটি বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো খবর..

সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী

বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল

ইমেইল: nomanibsl@gmail.com

মোবাইল: 01713799669 / 01712596354

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি

© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত

Developed by : BDIX ROOT